1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লৌহজংয়ে প্রয়াত সাংবাদিক সামসুদ্দিন পাঠান স্মরণে আলোচনা সভা  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

লৌহজংয়ে প্রয়াত সাংবাদিক সামসুদ্দিন পাঠান স্মরণে আলোচনা সভা 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সদ্য প্রয়াত বিশিষ্ট সাংবাদিক ও বিক্রমপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি সামসুদ্দিন পাঠানকে স্মরণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় হলদিয়া বাজারে অবস্থিত বিক্রমপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মো:মাসুদ খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা প্রয়াত সামসুদ্দিন পাঠানের সাংবাদিকতা জীবনের নানা দিক তুলে ধরেন।তারা বলেন,তিনি ছিলেন নির্ভীক,সৎ ও দায়িত্বশীল একজন সংবাদকর্মী।সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তিনি ছিলেন সমানভাবে সক্রিয়।বক্তারা আরও উল্লেখ করেন,মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো ছিল তার জীবনের অন্যতম বৈশিষ্ট্য।সভায় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অলক কুমার মিত্র।

এছাড়া অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কলাম লেখক মহিউদ্দিন খান মোহন বক্তব্য রাখেন।সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুলও স্মৃতিচারণ করেন।
বিশিষ্ট সংগঠক নজরুল ইসলাম খান হান্নান তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।লেখক-সাংবাদিক মুজিব রহমান বলেন,সামসুদ্দিন পাঠান ছিলেন সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন।লৌহজং প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান ঝিলু তার সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন।

সরকারি হরগঙ্গা কলেজের সহকারী অধ্যাপক ওমর ফারুক বলেন,তিনি ছিলেন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় ব্যক্তিত্ব।লৌহজং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু নাসের খান লিমনও বক্তব্য দেন।
সাংবাদিক নাসির খান স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।প্রয়াতের ছেলে সানাফ ইসলাম তার বাবার আদর্শ ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
ভাতিজা পলাশ পাঠান পারিবারিক জীবনে তার সরলতা ও মানবিকতার কথা তুলে ধরেন।

বক্তারা তার স্মৃতিকে ধরে রাখতে বিভিন্ন স্মারক নির্মাণের প্রস্তাব দেন।এর মধ্যে স্মৃতিফলক,পাঠাগার বা সাংবাদিকতা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয় উঠে আসে।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক,সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।তারা সবাই তার কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানান।আলোচনা সভা শেষে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।এসময় উপস্থিত সবাই তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।সামসুদ্দিন পাঠানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট