1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সালথায় ‘প্রাণের মাঝারদিয়া উন্নয়ন সংস্থা’র আত্মপ্রকাশ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

সালথায় ‘প্রাণের মাঝারদিয়া উন্নয়ন সংস্থা’র আত্মপ্রকাশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

মো: শাহীন হাওলাদার স্টাফ রিপোর্টার

ফরিদপুরের সালথা উপজেলায় অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন ‘প্রাণের মাঝারদিয়া উন্নয়ন সংস্থা’র আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আত্মপ্রকাশের প্রথম দিনেই সংগঠনটির উদ্যোগে আলোচনা সভা ও মাঝারদিয়া এলাকার মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানা যায়, সমাজের উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডকে সামনে রেখে সরকারি ও বেসরকারি চাকরিজীবী, অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং সমাজসেবীদের সমন্বয়ে ২০২৫ সালের জুলাই মাসে সংগঠনটির কার্যক্রম শুরু হয়। সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে— শিক্ষার মানোন্নয়ন, গ্রামের সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণ, অসহায় ও দরিদ্র মানুষের সহায়তা, গ্রামের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা এবং সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ।

এছাড়া প্রস্তাবিত উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের কার্যক্রম গতিশীল করা এবং মাঝারদিয়া গ্রামকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলাই সংগঠনটির মূল লক্ষ্য বলে আয়োজকরা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার। সরকারি নগরকান্দা কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ বাবু মনোরঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান (হামিদ), ফরিদপুর জজ কোর্টের এ.পি.পি. অ্যাডভোকেট রেজাউল করিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রবিউল আলম। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট