
প্রতিবেদক, চট্টগ্রাম |
চট্টগ্রাম মহানগরীর দুই নম্বর গেট এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ‘চিটাগং শপিং কমপ্লেক্সে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। বর্তমানে তারা আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা ধারণা করছেন। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো আগুনের সঠিক কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।