1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আলোচিত লেমুয়া ব্রিজের উদ্বোধন ঘিরে মিশ্র প্রতিক্রিয়া - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

আলোচিত লেমুয়া ব্রিজের উদ্বোধন ঘিরে মিশ্র প্রতিক্রিয়া

মোহাম্মদ হানিফ ফেনী ।
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ ফেনী ।

রাজনৈতিক উপস্থিতি নিয়ে বিতর্ক, তবে ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন ফেনী সদর উপজেলার ৯নং লেমুয়া ইউনিয়নের লেমুয়া বাজার সংলগ্ন কালিদাস পাহলিয়া নদীর ওপর নির্মিত বহুল আলোচিত লেমুয়া ব্রিজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে জাঁকজমকপূর্ণ পরিবেশে। উদ্বোধন করেন অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা ও বর্তমান সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা-এর নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, লেমুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তবে অনুষ্ঠান চলাকালে বিরোধী রাজনৈতিক দল বিএনপির স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্যভাবে কম, যা উপস্থিত অনেকের নজরে আসে।

এসময় উপস্থিত কিছু যুবকের মুখ থেকে শোনা যায়, “লেমুয়া ইউনিয়ন বিএনপি তিনজনের কাছে বিক্রি হয়ে গেছে”—এমন অভিযোগমূলক স্লোগান।
এ ঘটনায় উদ্বোধনী মঞ্চে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং এমপি মহোদয়ও বিব্রতবোধ করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ বিষয়ে স্থানীয়দের একটি অংশ প্রতিকার দাবি করেছেন। তবে রাজনৈতিক বিতর্কের বাইরে গিয়ে, লেমুয়া ব্রিজটি এলাকার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল। ব্রিজটি চালু হওয়ায় ধলিয়া হয়ে সোনাগাজী মুহুরী প্রজেক্ট পর্যন্ত যোগাযোগ সহজ হয়েছে।

এতে করে যাতায়াত সময় কমেছে এবং ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হয়েছে। বিশেষ করে লেমুয়া বাজারের পাটি, চাটাই ও শীতল পাটির ব্যবসায়ীরা এর ফলে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন। আগে যাতায়াতের অসুবিধার কারণে দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসতে অনীহা প্রকাশ করতেন। এখন ব্রিজ চালু হওয়ায় সহজেই পণ্য আনা-নেওয়া করা যাচ্ছে, ফলে বাজারে ক্রেতা ও বিক্রেতা উভয়ের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এমন উন্নয়নমূলক প্রকল্প এলাকার সার্বিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা করছেন, ভবিষ্যতে এ ধরনের উন্নয়ন কার্যক্রমে সকল রাজনৈতিক দলের সমন্বিত অংশগ্রহণ থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট