1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ধামরাই ইসলামপুর সরকারি হাসপাতালে অবহেলা: ময়লা-আবর্জনায় রোগীদের দুর্ভোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

ধামরাই ইসলামপুর সরকারি হাসপাতালে অবহেলা: ময়লা-আবর্জনায় রোগীদের দুর্ভোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর হোসেন, বিশেষ প্রতিনিধি, ঢাকা জেলা

 

ঢাকার ধামরাই উপজেলা এর ইসলামপুর সরকারি হাসপাতালে চরম অব্যবস্থাপনা ও অবহেলার অভিযোগ উঠেছে। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, রোগীদের কক্ষ ও বেডে জমে আছে ময়লা-আবর্জনা। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো কার্যক্রম চোখে পড়ে না বললেই চলে।

রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, হাসপাতালের পরিবেশ এতটাই নোংরা যে এখানে চিকিৎসা নিতে এসে উল্টো আরও অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। দুর্গন্ধে ভরা কক্ষ, অপরিচ্ছন্ন বেড এবং অপর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের।

স্থানীয়দের দাবি, হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মীর সংখ্যা কম কিংবা দায়িত্বে অবহেলার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষের তদারকির অভাবও স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে।

এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তারা আশা করছেন, কর্তৃপক্ষের সুদৃষ্টি ও যথাযথ উদ্যোগে হাসপাতালের পরিবেশ দ্রুত উন্নত হবে এবং রোগীরা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে চিকিৎসা সেবা পাবে।

রোগীদের সুস্থতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও নজরদারি এখন সময়ের দাবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট