
মোহাম্মদ আরিফ উপজেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের কলেজ গেইট সংলগ্ন দক্ষিণ জানার ঘোনা, ৩নং ওয়ার্ড এলাকায় অজ্ঞাত মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নৃশংস এ ঘটনাকে ঘিরে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্হানীয় সূত্রে জানা যায়, শনিবার ১১এপ্রিল ২০২৬ সকালে এলাকাবাসী মরদেহটি পড়ে থাকতে দেখে বিষয়টি নিশ্চিত হয়ে জাতীয় জরুরি সেবা নাম্বারে ৯৯৯-এ কল দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ সদস্যর উপস্থিত হন।পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। এবং পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহত নারীর নাম পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে। এটি একটি হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। প্রশাসন সবাইকে গুজব না ছড়িয়ে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানিয়েছে।