1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফেনীর বালিগাঁওয়ে জমি দখলের অভিযোগ: এলাকায় উত্তেজনা, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

ফেনীর বালিগাঁওয়ে জমি দখলের অভিযোগ: এলাকায় উত্তেজনা, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

ফেনীর বালিগাঁওয়ে জমি দখলের অভিযোগ: এলাকায় উত্তেজনা, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি।

প্রকৃত মালিকদের নিরাপত্তা ও দখলদারদের আইনের আওতায় আনার দাবি মানবাধিকার সংগঠনের
ফেনী সদর উপজেলার ৭ নম্বর বালিগাঁও ইউনিয়নের মধুয়াই গ্রামের ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত গাজী ইয়াছিন ফকির বাড়ির প্রায় ৯১ শতক জমি জোরপূর্বক দখলের চেষ্টা নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ উঠেছে, স্থানীয় কিছু নব্য সন্ত্রাসী চক্র প্রকৃত মালিকদের তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে উক্ত সম্পত্তি দখলের পায়তারা করছে। এতে যে কোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিটির মালিকানা নিয়ে কোনো বিরোধ না থাকলেও সম্প্রতি একটি প্রভাবশালী গোষ্ঠী জোর করে জমিটি দখলের চেষ্টা চালাচ্ছে। এতে জমির প্রকৃত মালিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ইতোমধ্যে বিষয়টি নিয়ে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
এ ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা ও লিগ্যাল এইড সংশ্লিষ্ট নেতৃবৃন্দ তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। তারা ফেনী জেলা প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবুল কাশেম এবং সহকারী যুগ্ম মহাসচিব ও ফেনী জেলা আঞ্চলিক পরিচালক মাষ্টার মোহাম্মদ হানিফ এক যৌথ বিবৃতিতে বলেন, “নব্য ভূমিদখলকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি। অন্যথায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।”
তারা আরও বলেন, প্রকৃত ভূমির মালিকদের সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করা প্রশাসনের নৈতিক ও আইনি দায়িত্ব। একই সঙ্গে তারা ফেনী জেলা প্রশাসক ও জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে বিএনপির ঊর্ধ্বতন নেতাদের বিষয়টি গুরুত্বসহকারে দেখার আহ্বান জানান।
এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে দখলচেষ্টা বন্ধ করা না হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। তারা শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ প্রত্যাশা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট