1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কক্সবাজারে পাহাড় ও বন কাটার অভিযোগে প্রভাবশালী ভূমি দস্যুর বি/রু/দ্ধে তোলপাড় - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

কক্সবাজারে পাহাড় ও বন কাটার অভিযোগে প্রভাবশালী ভূমি দস্যুর বি/রু/দ্ধে তোলপাড়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

কক্সবাজারে পাহাড় ও বন কাটার অভিযোগে প্রভাবশালী ভূমি দস্যুর বিরুদ্ধে তোলপাড়

উপজেলা প্রতিনিধি কক্সবাজার

কক্সবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডের মাঠিয়াতলী এলাকায় অবৈধভাবে পাহাড় ও বন উজাড়ের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি নোমানের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ওই এলাকায় গাছ কাটা ও পাহাড় ধ্বংসের কার্যক্রম চালিয়ে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা কারাগারের পেছনের মাঠিয়াতলী এলাকার বিস্তীর্ণ অংশে সম্প্রতি ব্যাপক হারে বন নিধন চলছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এলাকাবাসীর দাবি, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এসব কর্মকাণ্ড চললেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ এখনো দৃশ্যমান নয়।

এ বিষয়ে কক্সবাজার দক্ষিণ বন বিভাগ-এর কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা হাবিবুর রহমান-এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “পাহাড় কাটা ও বন ধ্বংসের বিরুদ্ধে আমাদের সম্পূর্ণ জিরো টলারেন্স। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের এমন বক্তব্যের পরও মাঠ পর্যায়ে কার্যকর অভিযান বা নজরদারি এখনও চোখে পড়েনি।

পরিবেশবিদদের মতে, কক্সবাজারের পাহাড়ি এলাকায় এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে ভবিষ্যতে ভয়াবহ ভূমিধস ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি বাড়বে।

এ ঘটনায় দ্রুত তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট