1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
যশোরের শার্শায় আমড়াখালী চেকপোস্টের সামনে, ২১ বিজিবি ব্যাটেলিয়ানের গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী যুবক নি/হ/ত   - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

যশোরের শার্শায় আমড়াখালী চেকপোস্টের সামনে, ২১ বিজিবি ব্যাটেলিয়ানের গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী যুবক নি/হ/ত  

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

যশোরের শার্শায় আমড়াখালী চেকপোস্টের সামনে, ২১ বিজিবি ব্যাটেলিয়ানের গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী যুবক নিহত

গোলাম মোস্তফা
শার্শা উপজেলা প্রতিনিধি, (যশোর)

 

যশোরের বেনাপোল-এ বিজিবির একটি থ্রি-টন ট্রাকের ধাক্কায় মো. রোমান (২১) নামে এক বাইসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে বেনাপোল-শার্শা সড়কের আমড়াখালি বিজিবি চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোমান বেনাপোল এলাকার সুমন শেখের ছেলে বলে জানা গেছে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা ব্যাটালিয়ন-২১ বিজিবির একটি থ্রি-টন ট্রাক (সুনামগঞ্জ-উ ১১-০০০২) ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পুটখালী সীমান্তের উদ্দেশ্যে জনবল নিয়ে যাচ্ছিল। পথে আমড়াখালি চেকপোস্ট এলাকায় পৌঁছালে শার্শা থেকে বেনাপোলগামী সাইকেল আরোহী রোমানের সঙ্গে ট্রাকটির পিছনের বাম পাশে ধাক্কা লাগে। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথা ও বুকে গুরুতর আঘাত পান।
দূরর্ঘটনার পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় ট্রাকটি ল্যান্স নায়েক মো. আজগর আলী চালাচ্ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট