
মো: জহিরুল ইসলাম জেলা প্রতিনিধি, শেরপুর
শেরপুর জেলার নকলা উপজেলায় ৪৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ উপলক্ষে বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: নজরুল ইসলাম,প্রফেসার মোজাম্মেল হক,কৃষি কর্মকর্তা আবদুল ওয়াহেদ খাঁন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞান মেলা ও প্রতিযোগিতার উদ্বোধন করেন।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন , বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির মাধ্যমে একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা সৃষ্টি এবং উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মেলায় শিক্ষার্থীরা তাদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে, যা উপস্থিত সবার প্রশংসা অর্জন করে।
অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন, নকলা, শেরপুর।