1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নকলায় আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপুর পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ। :ঢাকা জেলার ধামরাই থানা কালামপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ওটি সেকশন সীলগালা মাদারীপুর সদর ও কালকিনি থানার বিশেষ অ/ভি/যা/ন, আ/ট/ক ২১ ফেনীতে জরাজীর্ণ আদালত ভবন নিয়ে ক্ষোভ নতুন ভবনের দাবিতে আইনজীবীদের মানববন্ধন বগুড়া শহরের ১৫নং ওয়ার্ডে মাদকের দৌরাত্ম্য, ধ্বংসের পথে যুবসমাজ যশোরের শার্শা উপজেলায় নাভারণ বাজারে স্বর্ণের দোকানে চুরির চেষ্টা দুই চোর আটক, কাহালুর চারমাথায় পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ দুইজন গ্রেফতার নকলায় আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন কিনলেন সাবেক এমপি সুলতানা আহমেদ বরেন্দ্র অঞ্চলের কৃষি বিপ্লবে বিএমডিএ  সুবিধা পাচ্ছেন ১৫ লাখেরও বেশি পরিবার

ভিডিও সংবাদ 👇👇

নকলায় আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

মো: জহিরুল ইসলাম জেলা প্রতিনিধি, শেরপুর
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মো: জহিরুল ইসলাম জেলা প্রতিনিধি, শেরপুর

“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলা উপজেলায় আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। নকলা উপজেলা পরিষদ হলরুমে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শেরপুর-২(নকলা-নালিতাবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি এবং উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল ওয়াহেদ খান।এ সময় আরও উপস্থিত ছিলেন নকলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদ আলম, অতিরিক্ত কৃষি অফিসার তাবাসসুম মকবুলা দিশা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাগর চন্দ্র দে-সহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রান্তিক কৃষকরা।বক্তারা বলেন, কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আরও বলেন, উন্নত জাতের বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহের মাধ্যমে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে, যা ভবিষ্যতে কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে।অনুষ্ঠান শেষে উপজেলার ৫১৩ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট