
যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারে একটি৬ স্বর্ণের দোকানে চুরির চেষ্টা চালিয়ে হা’তেনা’তে ধরা পড়েছে দুই সদস্যের একটি চোর চক্র। জানা যায়, তারা দোকান থেকে প্রায় ৫ আনা ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে পালানোর চেষ্টা করছিল।এ সময় স্থানীয় ব্যবসায়ী ও উপস্থিত লোকজন তাদের আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতদের বাড়ি রংপুর এলাকায়।ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।