
জুলাই গণভোটের জনরায় ও সংবিধান সংস্কারের দাবিতে ফরিদপুরে খেলাফত ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল
এস এম আলমগীর হুসাইন
স্টাফ রিপোর্টার
ফরিদপুরে জুলাই গণভোটের জনরায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের পূর্ণ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ফরিদপুর জেলা পশ্চিম শাখা।
সোমবার (১৩ এপ্রিল ২০২৬) বাদ আসর আয়োজিত এ কর্মসূচিতে একটি বিক্ষোভ মিছিল ফরিদপুর প্রেস ক্লাব থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ফরিদপুর জেলা পশ্চিমের সভাপতি মুহাম্মদ শামসুল হক। বক্তব্য রাখেন সংগঠনের বায়তুল মাল সম্পাদক মুহাম্মদ বাহারুল উদ্দিন এবং সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ তাজবিদ আহমেদ।
বক্তারা বলেন, জুলাই গণভোটে জনগণের দেওয়া রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং দেশের সংবিধানে প্রয়োজনীয় সংস্কার আনতে হবে। তারা এ দাবিতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানান এবং ভবিষ্যতেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত