1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
চিরিরবন্দর থানায় জিডি করতে গিয়ে হয়রানির অভিযোগ, এএসআই-এর বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

চিরিরবন্দর থানায় জিডি করতে গিয়ে হয়রানির অভিযোগ, এএসআই-এর বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

চিরিরবন্দর থানায় জিডি করতে গিয়ে হয়রানির অভিযোগ, এএসআই-এর বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ

মোঃ আমজাদ হোসেন
উপজেলা প্রতিনিধি
চিরিরবন্দর দিনাজপুর।

দিনাজপুরের চিরিরবন্দর থানায় মোবাইল ফোন হারানোর সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়ে ডিউটি অফিসার এএসআই আখতারুজ্জামানের বিরুদ্ধে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সেবা নিতে আসা এক ভুক্তভোগীসহ স্থানীয় এক সাংবাদিক লাঞ্ছনার শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যক্তি তার হারানো মোবাইল ফোনের বিষয়ে জিডি করতে থানায় গেলে দায়িত্বরত ডিউটি অফিসার এএসআই আখতারুজ্জামান বিভিন্ন অজুহাতে তাকে ঘুরাতে থাকেন।

এ সময় তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় বলেও অভিযোগ ওঠে।

এ ঘটনায় উপস্থিত দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি বিষয়টি জানতে চাইলে তাকেও অপমান ও লাঞ্ছনার শিকার হতে হয় বলে জানা গেছে।

পরবর্তীতে এএসআই আখতারুজ্জামানের বিরুদ্ধে দিনাজপুর পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা এ ধরনের আচরণের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট