1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ধামরাইয়ে কু পি য়ে হ ত্যা চেষ্টা, থানায় অ/ভি/যো/গ! - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে জেলা পর্যায়ে প্রস্তুতি জোরদার যশোরের,বেনাপোলেএকটি পূর্ণাঙ্গ ও আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে মানববন্ধন নান্দাইলে ইমার্জেন্সি MR ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজশাহীর বেলপুকুরে র‍্যাবের অভিযানে ৩৮ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার কলারোয়ার থানার নাঙ্গলঝাড়া গোয়ালচাতর এলাকায় থেকে আজ রাত ৭:৩০ দিকে ইজিবাইককে ঘিরে সন্দেহজনক ধাওয়ার ঘটনা ঘটেছে রাজশাহী চেম্বার নির্বাচনে ইমাম মেহেদীর বড় জয়: আস্থার নতুন বার্তা ব্যবসায়ীদের সাংবাদিক সৈকত হোসেনের ওপর সন্ত্রাসী হামলা– তীব্র নিন্দা ও দ্রুত বিচারের দাবী সংবাদ প্রতিবেদন —– চেয়ারম্যান পদে দোয়া চাইলেন তরুণ প্রজন্মের জনপ্রিয় মুখ*সাঈদ হোসেন মিন্টু রৌমারীতে বিজিবির অভিযানে মালিকবিহীন ভারতীয় গরু আটক মীরসরাইয়ে খবরিকা পত্রিকার ২৬ তম বর্ষপূর্তি উপলক্ষে বাউল গান ও কবিতায় বৈশাখী উৎসব অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

ধামরাইয়ে কু পি য়ে হ ত্যা চেষ্টা, থানায় অ/ভি/যো/গ!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

ধামরাইয়ে কু পি য়ে হ ত্যা চেষ্টা, থানায় অ/ভি/যো/গ!

মোহাম্মদ উজ্জ্বল খান স্টাফ রিপোর্টার( ঢাকা)
দৈনিক প্রভাতী বাংলাদেশ

ধামরাই থানাধীন বড় চন্দ্রাইল এলাকায় পূর্ব বিরোধ ও নির্মাণকাজকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী শিপন মিয়া (২৯) ধামরাই থানায় দায়ের করা লিখিত অভিযোগে বলেন, স্থানীয় একটি নির্মাণাধীন ভবনের মাটি খননকে কেন্দ্র করে পার্শ্ববর্তী বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরেই ১২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড় চন্দ্রাইল মাদ্রাসা সংলগ্ন সড়কে তার ভাই রোকন (৩৩) ও স্থানীয় হামেদ আলী (৪৫) হামলার শিকার হন।

এ ঘটনায় ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে যাদের বিরুদ্ধে নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন— শহিদুল খান এ সাঈদ (৪০), তামিম (২০), হাসমত (৪৬), সাদ্দাম (২৮), অন্তর (১৯), রাতুল (১৯), কামরুল (১৯), মেহেদী হাসান (২৫), রাজ (২০), ইমন (২১), পারভেজ (২৪) এবং আরও ৪–৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি।

অভিযোগে বলা হয়, পূর্বপরিকল্পিতভাবে একদল ব্যক্তি দেশীয় ধারালো অ স্ত্র—রামদা, দা, ছেনা, লোহার রড, এসএস পাইপ ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। তারা রোকনের পথরোধ করে তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।
এ সময় হামেদ আলী উদ্ধার করতে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয় এবং গুরুতর আহত করা হয়।
হামলাকারীরা রোকনের ডান হাতে লোহার রড দিয়ে আঘাত করে হাড়ভাঙা জখম করে, ডান পা, কপাল ও ঘাড়ে ধারালো অ স্ত্র দিয়ে কো প দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এছাড়া তার পকেট থেকে ১৮ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোকনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য নিটোরে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ধামরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট