1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৈশাখে ইলিশ সংকট,নাগালের বাহিরে দাম হতাশ ক্রেতা বিক্রেতা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

বৈশাখে ইলিশ সংকট,নাগালের বাহিরে দাম হতাশ ক্রেতা বিক্রেতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

বৈশাখে ইলিশ সংকট,নাগালের বাহিরে দাম হতাশ ক্রেতা বিক্রেতা

মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি দৈনিক প্রভাতী বাংলাদেশ

পহেলা বৈশাখের সামনে রেখে ইলিশ মাছের চাহিদা বাড়লেও দেশের মিলছে না প্রত্যাশিত সরবরাহ। ফলে বাজারে ইলিশের দাম বেড়ে আকাশচুম্বী হয়েছে, যাহা মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।এতে ক্রেতা ও ব্যবসায়ী উভয়ের মধ্যেই হতাশ বিরাজ করছে। সোমবার ১৩ এপ্রিল হাট বাজার সংশ্লিষ্টরা জানান, বৈশাখ উপলক্ষে প্রতি বছর ইলিশের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়।কিন্তু এবার সেই তুলনায় সরবরাহ অনেক কম। বাজারে অল্প কিছু ইলিশ উঠলেও দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে, মোট চাহিদার এক তৃতীয়াংশও পূরন হচ্ছে না।তেল সংকটের কারনে অনেক জেলে সাগর ও নদীতে মাছ ধরতে যেতে পারছে না,ফলে মাছ আহরণ কমে গেছে। কিছু দিনের ব্যবধানে ইলিশের দাম প্রায় দ্বীগুণ হয়েছে। বর্তমানে ১ কেজি ওজনের ইলিশ প্রতিমণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫০ থেকে ১ লাখ ৭০/৮০ হাজার টাকায় অর্থাৎ কেজিপ্রতি ৪ হাজার টাকারও বেশী। ৫০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি মণ ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি হচ্ছে, যাহা কেজিতে প্রায় ৩ হাজার টাকা।ছোট সাইজের ইলিশের দামও কম নয় কেজিপ্রতি ১২০০ থেকে ১৫০০ টাকা।
এদিকে আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে ৫৮ দিনের সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা, যাহা চলবে ১১ জুন পর্যন্ত। নিষেধাজ্ঞার আগে অনেক ট্রলার গভীর সমুদ্রে গেলেও কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে খালি হাতে ফিরছে। ফলে বাজার সরবরাহ আরও কমে গেছে এবং দাম বেড়েছে অস্বাভাবিক ভাবে। দুর দুরান্ত থেকে আসা পাইকাররাও পর্যাপ্ত ইলিশ না পেয়ে হতাশ হয়ে ফিরছেন।ইলিশ কিনতে আসা ক্রেতা আলমগীর বলেন,বৈশাখ মানেই ইলিশ। কিন্তু এবার বাজারে এসে দাম শুনে ফিরে যেতে হচ্ছে। আগে যেখানেএকটি ইলিশ কিনতে পরিবার নিয়ে খেতে পারতাম,এখন তা সম্ভব নয়। অন্য ক্রেতা আসাদুজ্জামান সকালে ইলিশ কিনতে এসে শেষ পর্যন্ত গুড়া মাছ কিনে ফিরতে হয়েছে। বর্তমান দামে ইলিশ আমাদের নাগালের বাইরে। মৎস্য ব্যবসায়ীরা বলছেন,চাহিদা বেশী থাকলেও সরবরাহ কম থাকায় দাম বেড়েই চলছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে চাহিদা থাকলেও পর্যাপ্ত মাছ না থাকায় সরবরাহ করা যাচ্ছে না। ফলে সংকট আরও তীব্র হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট