
মোঃ জলিল বিশেষ প্রতিনিধি বরিশাল:
বাংলা নববর্ষের আনন্দঘন পরিবেশে বরিশালে উদযাপিত হয়েছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন-এর ২৭তম বর্ষপূর্তি।আজ ১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার সকাল ১০টায় বরিশাল প্রেস ক্লাব-এর সম্মুখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করা হয়। এ সময় বরিশালের বিভিন্ন গণমাধ্যমকর্মী, সুধীজন ও একুশে টেলিভিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই একুশে টেলিভিশন সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।এরপর সকাল ১০টা ৩০ মিনিটে প্রেস ক্লাবের হলরুমে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এক আন্তরিক মিলনমেলায় সাংবাদিকদের মাঝে পরিবেশন করা হয় বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা-ইলিশ। এ আয়োজনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিত সবাই নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।অনুষ্ঠান শেষে দেশের গণমাধ্যমের অগ্রযাত্রায় একুশে টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।