1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাঞ্ছারামপুরবাসীকে শুভেচ্ছা জানালেন আনিসুর রহমান সুজন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনা কলমাকান্দার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট। মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃ ত্যু, এলাকায় শোকের ছায়া শুধু জরিমানা নয়, সেনবাগ বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সচেতন মহলের হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ

ভিডিও সংবাদ 👇👇

বাঞ্ছারামপুরবাসীকে শুভেচ্ছা জানালেন আনিসুর রহমান সুজন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

বাঞ্ছারামপুরবাসীকে শুভেচ্ছা জানালেন আনিসুর রহমান সুজন

রিপন সরকার
বাঞ্ছারামপুর প্রতিনিধি

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বাঞ্ছারামপুরবাসীসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান সুজন।
বুধবার (১৫ এপ্রিল) পহেলা বৈশাখের প্রথম প্রহরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নে নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হয়ে তাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
পরে পরিবারের সদস্য, স্বজন এবং নেতাকর্মীদের নিয়ে ঐতিহ্যবাহী পান্তা-ইলিশের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস।
সংক্ষিপ্ত বক্তব্যে আনিসুর রহমান সুজন বলেন, “বাঞ্ছারামপুরবাসীসহ দেশবাসীর সবাইকে পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।
তিনি আরও বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক। এই উৎসব পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানস্থলে উপস্থিত নেতাকর্মীরা “সুজন ভাই এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে” স্লোগানে মুখর পরিবেশ তৈরি করেন। এ সময় তারা আনিসুর রহমান সুজন-কে বাঞ্ছারামপুরের গর্ব ও ভবিষ্যতের কান্ডারী হিসেবে উল্লেখ করেন।
নেতাকর্মীরা বলেন, “সুজন ভাইয়ের নেতৃত্বে বাঞ্ছারামপুরে সংগঠন আরও শক্তিশালী হচ্ছে। তার হাতকে শক্তিশালী করে আমরা সামনের দিনে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট