1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হোসেনপুরে লাগামহীন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, সেবা খাতে চরম ভোগান্তি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনা কলমাকান্দার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট। মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃ ত্যু, এলাকায় শোকের ছায়া শুধু জরিমানা নয়, সেনবাগ বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সচেতন মহলের হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত।

ভিডিও সংবাদ 👇👇

হোসেনপুরে লাগামহীন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, সেবা খাতে চরম ভোগান্তি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

তপন চন্দ্র সরকার  স্টাফ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ, 

হোসেনপুর উপজেলার বিভিন্ন এলাকায় লাগামহীন বিদ্যুৎ লোডশেডিংয়ের কারণে সার্বিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় কৃষি, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, সরকারি সেবা ও স্বাস্থ্যসেবা—সব ক্ষেত্রেই দেখা দিয়েছে চরম ভোগান্তি।
সরজমিনে হোসেনপুর পৌরসভা সহ  গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ ও গোবিন্দপুর বাজার এলাকায় দেখা গেছে, বিদ্যুৎ না থাকায় অনলাইন সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে জন্মনিবন্ধনসহ বিভিন্ন সেবা নিতে আসা সাধারণ মানুষ দীর্ঘ সময় অপেক্ষা করেও সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। একইভাবে গোবিন্দপুর বাজারে ধান ভাঙানোর জন্য আসা কৃষকরাও পড়েছেন বিপাকে। দীর্ঘ সময় অপেক্ষা করেও বিদ্যুৎ না থাকায় মিল চালু না হওয়ায় ধান ভাঙাতে না পেরে হতাশ হয়ে পড়েন তারা। ধান ভাঙতে আসা কৃষক মালেক মিয়া বলেন, বিদ্যুতের কারণে সকাল থেকে বসে আছি, কিন্তু এখনো ধান ভাঙাতে পারিনি। অন্যদিকে গোবিন্দপুর বাজারের পল্লী চিকিৎসক ডাঃ প্রবীর ভৌমিক জানান, এ সময়ে প্রচুর রোগী প্রাথমিক চিকিৎসা ও ওষুধ নিতে আসে। কিন্তু বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে রোগী ও আমি দুজনেই গরমে অতিষ্ঠ হয়ে গেছি। চিকিৎসা সেবা দিতে খুব কষ্ট হচ্ছে।এছাড়া গোবিন্দপুর ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন নিতে আসা আবদুল মান্নান বলেন, “বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে আমি জন্মনিবন্ধন করতে পারছি না। এদিকে স্থানীয়রা জানান, দীর্ঘ সময়ের লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তারা দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট