1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শান্তিগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত

ভিডিও সংবাদ 👇👇

শান্তিগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় প্রতিষ্ঠানের হল কক্ষে আয়োজনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম। সহকারী শিক্ষক নিকেশ দাস ও মুক্তা রায়ের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন ও দারুল উলুম দরগাপুর মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সাবেক সভাপতি মোঃ আব্দুল মমিন ও পাথারিয়া গ্রামের প্রবীণ মুরব্বি তারা মিয়া। এছাড়া বক্তব্য রাখেন কলেজের প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, সুলতান মাহমুদ, সহকারী শিক্ষক অমিয়কর দাস, আবু শাহীন, আবু সাঈদ, জুয়েল উদ্দিন এবং অভিভাবক প্রতিনিধি জিয়াউর রহমান ও আজমল হোসেনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে জীবনে সফল হওয়ার আহ্বান জানান। তারা বলেন, এসএসসি পরীক্ষা শুধু একটি ধাপ নয়, বরং জীবনের গুরুত্বপূর্ণ এক মোড়—যেখানে সঠিক প্রস্তুতি ও আত্মবিশ্বাসই পারে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে।
পরে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট