1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাসাইলে ২৮০ খামারীর মাঝে এলডিডিপি প্রকল্পের উপকরণ বিতরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ইজারায় চালু হবে বন্ধ পাটকল, পলাশে প্রতিমন্ত্রীর ঘোষণা জনগনের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু জামালপুর সদরের সাধারণ মানুষের আস্থার প্রতীক: নেপথ্যের কারিগর মাসুমা আরমিন মিতু নবীনগরে দুই অটোরিকশার সংঘর্ষ: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত অনার্স শিক্ষার্থী শ্যামনগরে ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত। ঢাকার ধামরাই উপজেলার কৃতি সন্তান ধামরাই উপজেলা থেকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে চুড়ান্ত মনোনয়ন পেলেন সুলতানা আহমেদ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক/বালিকা) উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন দোয়ারাবাজার উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃ’ত্যু হয়েছে। সংরক্ষিত মহিলা আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন নাজিরপুরের কৃতি সন্তান জুঁই। শান্তিগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অবহিতকরণ সভা

ভিডিও সংবাদ 👇👇

বাসাইলে ২৮০ খামারীর মাঝে এলডিডিপি প্রকল্পের উপকরণ বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

বাসাইলে ২৮০ খামারীর মাঝে এলডিডিপি প্রকল্পের উপকরণ বিতরণ

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:

​টাঙ্গাইলের বাসাইলে প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর আওতায় পিজি খামারীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

​শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান।

​প্রধান অতিথির বক্তব্য বলেন, “বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। খামারীদের স্বাবলম্বী করতে এবং দেশে দুগ্ধ ও মাংসের উৎপাদন বাড়াতে এলডিডিপি প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব উপকরণ ব্যবহারের মাধ্যমে খামারীরা তাদের উৎপাদনশীলতা আরও বৃদ্ধি করতে সক্ষম হবেন।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: আকলিমা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী’র সহধর্মিণী বেগম নার্গিস সিদ্দিকা, টাঙ্গাইলের (সখিপুর ও বাসাইল) সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম মামুনুর রশীদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়া, বাসাইল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সুফলভোগী খামারীগণ উপস্থিত ছিলেন।

​এদিন বাসাইল উপজেলার মোট ৭টি দলের (PG) অন্তর্গত ২৮০ জন খামারীর মাঝে আধুনিক খামার ব্যবস্থাপনার বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট