1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রশিদপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন জনসভার মাঠ পরিদর্শনে স্বরাষ্ট্র সচিব ও ডিসি-এসপিসহ প্রশাসনের উচ্চপর্যায় নওগাঁর সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইন, বিজিবি-বিএসএফের মধ্যে আলোচনা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির ছেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। কাদের শিবচরে বিএনপির বিশাল সমাবেশ স্বাধীনতা ও গণতন্ত্র ভাবনায় শহীদ জিয়াকে স্মরণ করলেন জাহান্দার আলী মিয়া কক্সবাজারের চকরিয়ায় তারেক রহমানের আগমনে সচিব ডিসি ও এসপির জনসভার মাঠ পরিদর্শন রাজশাহী মহানগরীর চন্দ্রিমা এবং কাটাখালী থানা পুলিশের পৃথক পৃথক মা দ ক বিরোধী অভিযানে নারীসহ ২  গ্রে প্তা র তীব্র গরমে পথচারীদের পাশে সোহেল রানা, ঠান্ডা শরবত বিতরণে প্রশংসার জোয়ার সেনবাগে এক ব্যক্তির রাজনৈতিক অবস্থান নিয়ে রাজনীতির মাঠে চলছে আলোচনা বাঁশখালীতে মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার আহ্বায়ক কমিটি অনুমোদন উপলক্ষে আলোচনা সভা কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে বৃদ্ধের মৃ ত্যু, আ হ ত ৪।

ভিডিও সংবাদ 👇👇

রশিদপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

রশিদপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জামালপুর জেলা প্রতিনিধি মোঃ আজাদ হোসেন নিপুঃ-
জামালপুর সদর উপজেলার ১৫ নম্বর রশিদপুর ইউনিয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজে সম্পৃক্ত করার লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৬) রশিদপুর ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এই সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার প্রায় ১০০ জন মানুষ অংশ নেন।

অস্ট্রেলিয়ান সরকারের (এএনসিপি) অর্থায়নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের যৌথ উদ্যোগে পরিচালিত ‘জেসমিন’ (GESMIN) প্রকল্পের আওতায় সভাটি আয়োজিত হয়।

সভায় সভাপতিত্ব করেন তুলসীপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব মোঃ আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইমাম মোঃ সেলিম হোসেন এবং তুলসীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আজিমুদ্দিন। এছাড়া স্থানীয় উৎপাদক দলের সদস্য ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুরের জেসমিন প্রকল্পের জেন্ডার অফিসার মোছাঃ ছাদেকা বেগম।

বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করতে সমাজের সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদা নিশ্চিতে সাধারণ মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি জরুরি। সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা ছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় আনা সম্ভব নয় বলে মত দেন অংশগ্রহণকারীরা।

আলোচনা শেষে উপস্থিত সবাই প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট