1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শফিক সভাপতি, পল্লব সম্পাদক নির্বাচিত—বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ইজারায় চালু হবে বন্ধ পাটকল, পলাশে প্রতিমন্ত্রীর ঘোষণা জনগনের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু জামালপুর সদরের সাধারণ মানুষের আস্থার প্রতীক: নেপথ্যের কারিগর মাসুমা আরমিন মিতু নবীনগরে দুই অটোরিকশার সংঘর্ষ: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত অনার্স শিক্ষার্থী শ্যামনগরে ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত। ঢাকার ধামরাই উপজেলার কৃতি সন্তান ধামরাই উপজেলা থেকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে চুড়ান্ত মনোনয়ন পেলেন সুলতানা আহমেদ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক/বালিকা) উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন দোয়ারাবাজার উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃ’ত্যু হয়েছে। সংরক্ষিত মহিলা আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন নাজিরপুরের কৃতি সন্তান জুঁই। শান্তিগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অবহিতকরণ সভা

ভিডিও সংবাদ 👇👇

শফিক সভাপতি, পল্লব সম্পাদক নির্বাচিত—বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

শফিক সভাপতি, পল্লব সম্পাদক নির্বাচিত—বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি।

জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচনে শফিকুল ইসলাম শফিক সভাপতি এবং সাজ্জাদ হোসেন পল্লব সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত এ নির্বাচনে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে লতিফুল আব্দুল লতিফ এবং কোষাধ্যক্ষ পদে মামুনুর রশিদ নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সহ-সাধারণ সম্পাদক পদে কামরুল হাসান কমল, প্রদর্শনী সম্পাদক পদে আল আমিন এবং সদস্য পদে সাবু ইসলাম নির্বাচিত হন।

নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুস সালাম এবং সদস্য হিসেবে ছিলেন সিরাজুল ইসলাম।

নির্বাচন শেষে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ। তারা বলেন, “কে বিজয়ী আর কে পরাজিত—এটি বড় বিষয় নয়। সবাইকে একসঙ্গে কাজ করে এই প্রাণের সংগঠনকে আরও এগিয়ে নিতে হবে।”

নবনির্বাচিত কমিটির প্রতি সংগঠনের সদস্যদের প্রত্যাশা—তারা পেশাগত মানোন্নয়ন ও ঐক্য ধরে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করে তুলবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট