
শফিক সভাপতি, পল্লব সম্পাদক নির্বাচিত—বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি।
জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচনে শফিকুল ইসলাম শফিক সভাপতি এবং সাজ্জাদ হোসেন পল্লব সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত এ নির্বাচনে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে লতিফুল আব্দুল লতিফ এবং কোষাধ্যক্ষ পদে মামুনুর রশিদ নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সহ-সাধারণ সম্পাদক পদে কামরুল হাসান কমল, প্রদর্শনী সম্পাদক পদে আল আমিন এবং সদস্য পদে সাবু ইসলাম নির্বাচিত হন।
নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুস সালাম এবং সদস্য হিসেবে ছিলেন সিরাজুল ইসলাম।
নির্বাচন শেষে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ। তারা বলেন, “কে বিজয়ী আর কে পরাজিত—এটি বড় বিষয় নয়। সবাইকে একসঙ্গে কাজ করে এই প্রাণের সংগঠনকে আরও এগিয়ে নিতে হবে।”
নবনির্বাচিত কমিটির প্রতি সংগঠনের সদস্যদের প্রত্যাশা—তারা পেশাগত মানোন্নয়ন ও ঐক্য ধরে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করে তুলবেন