1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্যামনগরে চিংড়িতে জেল পুশ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

শ্যামনগরে চিংড়িতে জেল পুশ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

শ্যামনগরে চিংড়িতে জেল পুশ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা) : সাতক্ষীরার শ্যামনগরে নুরনগর এলাকায় অবৈধ চিংড়ি পুশ কারীকে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন। এসময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তৌহিদ হাসান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান সহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ব্যবসায়ী চিংড়ির ওজন বাড়াতে ক্ষতিকর জেলি পুশ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে প্রমাণ পাওয়ায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থল থেকে ৮০কেজি চিংড়ি জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধবংস করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যে ভেজাল ও অনিয়ম রোধে সবাইকে সচেতন থাকার আহবান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট