
আমজাদ হোসেন মিঠু মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তন্তর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন চেয়েছেন তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব সাঈদ হোসেন মিন্টু।
তন্তর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ সিদ্দিকী বেপারীর সুযোগ্য সন্তান সাঈদ হোসেন মিন্টু। উল্লেখ্য যে, তার পিতা আলহাজ সিদ্দিকী বেপারী একাধারে দীর্ঘদিন তন্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ইউনিয়নের ব্যাপক উন্নয়ন ও জনসেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। পারিবারিক সেই সেবার ঐতিহ্যকে ধারণ করে এবার সাঈদ হোসেন মিন্টু জনসেবার লক্ষ্যে নির্বাচনী ময়দানে নেমেছেন।
ইতিমধ্যেই তন্তর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাঈদ হোসেন মিন্টুর নাম প্রার্থী হিসেবে জোরালোভাবে আলোচিত হচ্ছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ক্লিন ইমেজের ও সদালাপী এই তরুণ নেতা ইউনিয়নের সাধারণ মানুষের অধিকার আদায় এবং এলাকার আধুনিকায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
সাঈদ হোসেন মিন্টু বলেন, “আমার বাবা সারাজীবন তন্তর ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। আমিও তাঁর আদর্শকে লালন করে আপনাদের সেবা করতে চাই। তন্তর ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে আমি আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সমর্থন কামনা করছি।”
নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, সাঈদ হোসেন মিন্টু নিয়মিত ইউনিয়নের পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় মুরুব্বিরাও তার পিতার অবদানের কথা স্মরণ করে তাকে আশীর্বাদ করছেন। এলাকাবাসীর প্রত্যাশা, সাঈদ হোসেন মিন্টু নির্বাচিত হলে তন্তর ইউনিয়নে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।