
আব্দুর রহিম কলারোয়া উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা জেলা
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বেশ কয়েকটি মোটরসাইকেলে একদল যুবক একটি ইজিবাইককে থামানোর চেষ্টা করে এবং ধাওয়া করে। তারা ইজিবাইকটিকে চোর বলে সন্দেহ করছিল।
এই ঘটনার ফলে এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, ইজিবাইকটিতে থাকা ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় এলাকার বিভিন্ন স্থানে পথযাত্রী এবং কয়েকটা গাড়ি কে আঘাত করে, পরবর্তীতে বালিয়াডাঙ্গা বাজারে এসে ইজিবাইকে থামানো হয়,তৎক্ষণাৎ ধাওয়া করা মোটরসাইকেল এবং ইজি বাইকের ভিতরে হাতাহাতি হয়।
তবে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা অভিযোগ পাওয়া যায়নি।
আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন এলাকায় অপরাধ দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয় এবং জনমনে কোনো বিভ্রান্তি ছড়ালে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। কোনো প্রকার আইন নিজের হাতে তুলে না নিয়ে সন্দেহজনক কিছু দেখলে দ্রুত পুলিশকে খবর দেওয়ার অনুরোধ করা হচ্ছে।