1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নান্দাইলে ইমার্জেন্সি MR ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নাজিরপুরে গভীর রাতে ডা/কা/তির চেষ্টা; বাড়ির মালিক ও ডাকাতদের সং/ঘ/র্ষে নি/হ/ত-১, আ/হ/ত ২। নরসিংদীর মাধবদীতে বিশেষ অভিযানে ৪৭০ ক্যান বিদেশি বিয়ারসহ যুবক গ্রেপ্তার সাপাহারে এসএসসি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় যৌথ অভিযানে অবৈধ নকল সিগারেট জব্দ নিয়ামতপুরে ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে জেলা পর্যায়ে প্রস্তুতি জোরদার যশোরের,বেনাপোলেএকটি পূর্ণাঙ্গ ও আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে মানববন্ধন নান্দাইলে ইমার্জেন্সি MR ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজশাহীর বেলপুকুরে র‍্যাবের অভিযানে ৩৮ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার কলারোয়ার থানার নাঙ্গলঝাড়া গোয়ালচাতর এলাকায় থেকে আজ রাত ৭:৩০ দিকে ইজিবাইককে ঘিরে সন্দেহজনক ধাওয়ার ঘটনা ঘটেছে

ভিডিও সংবাদ 👇👇

নান্দাইলে ইমার্জেন্সি MR ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

মোঃ এমদাদুল হক ভূইয়া নান্দাইল (উপজেলা) প্রতিনিধিঃ

ইমার্জেন্সি MR (Measles-Rubella) ভ্যাকসিন ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আজহারুল ইসলাম আজহার।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।

সভায় বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে MR ভ্যাকসিন অত্যন্ত কার্যকর। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে এসব মারাত্মক রোগের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এজন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতা প্রয়োজন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা তাঁর বক্তব্যে জানান, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত নান্দাইল উপজেলাজুড়ে এ ক্যাম্পেইন পরিচালিত হবে। এ সময়ের মধ্যে উপজেলার ৩১৩টি অস্থায়ী কেন্দ্র ও ১টি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

তিনি আরও বলেন, এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৪৯ হাজার ৩০৫ জন শিশুকে MR ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সভায় বক্তারা টিকাদান কার্যক্রম সফল করতে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

শেষে সকল অভিভাবকের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলা হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিজ নিজ এলাকার টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে এসে MR ভ্যাকসিন প্রদান নিশ্চিত করতে হবে। এটি একটি নিরাপদ ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা, যা শিশুদের সুস্থ ভবিষ্যৎ গড়তে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট