1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নাজিরপুরে গভীর রাতে ডা/কা/তির চেষ্টা; বাড়ির মালিক ও ডাকাতদের সং/ঘ/র্ষে নি/হ/ত-১, আ/হ/ত ২। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ রৌমারীতে আইসিটি শিক্ষকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পাইমারি গোলকাপ টুর্নামেন্টে শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন। শ্যামনগরে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন লৌহজংয়ে এসএসসি পরীক্ষার্থীদের পাশে মানবিক উদ্যোগ পানি স্যালাইন ও কলম বিতরণ ভারতে নির্বাচনের কারণে স্থলবন্দরে আমদানি রপ্তান বন্ধ। শঠিবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত জাতীয় গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতির দাবিতে নকলায় বিএমএসএফের স্মারকলিপি প্রদান সুন্দরবনে হরিণ ধরার ৪২ টি মালা ফাঁ/ দ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

ভিডিও সংবাদ 👇👇

নাজিরপুরে গভীর রাতে ডা/কা/তির চেষ্টা; বাড়ির মালিক ও ডাকাতদের সং/ঘ/র্ষে নি/হ/ত-১, আ/হ/ত ২।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

নাজিরপুরে গভীর রাতে ডা/কা/তির চেষ্টা; বাড়ির মালিক ও ডাকাতদের সং/ঘ/র্ষে নি/হ/ত-১, আ/হ/ত ২।

মোঃ আরিফুল ইসলাম মিল্টন
জেলা প্রতিনিধি পিরোজপুর।

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে গভীর রাতে ডাকাতির করার সময়ে বাড়ির মালিক ও ডাকাতদের সঙ্গে সংঘর্ষে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন বাড়ির মালিক নাজমুল হাসান উজ্জ্বল বাহাদুর (৫১) ও তার ছেলে মিশকাত বাহাদুর (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (১৯ এপ্রিল) রাত আনুমানিক ১ টার দিকে ৭ জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে নাজমুল হাসান (উজ্জ্বল )বাহাদুরের বাড়িতে প্রবেশ করে। এসময় তারা বাড়ির মালিককে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করলে পরিবারের সদস্যরা প্রতিরোধ গড়ে তোলে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও কোপাকুপির ঘটনা ঘটে। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এগিয়ে আসতে শুরু করে। এতে ডাকাত দলের বাকি ৬ সদস্য ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সংঘর্ষে এক ডাকাত ঘটনাস্থলেই গুরুতর আহত হয়।
পরে আহত ডাকাতকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই ডাকাতকে কিছু সময় পর মৃত ঘোষণা করেন।
একইসঙ্গে গুরুতর আহত উজ্জ্বল বাহাদুর ও তার ছেলে মিশকাত বাহাদুরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।
নিহত ডাকাত বরিশাল জেলার হিজলা উপজেলার বিভোর গ্রামের মজিবর রাড়ীর ছেলে দুলাল রাড়ী এবং পালিয়ে যাওয়া অন্যদের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।
উজ্জ্বল বাহাদুর স্থানীয় একটি বেসরকারি কলেজের শিক্ষক ও ব্যবসায়ী বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে ডাকাতরা বাড়িতে ঢুকেছিল। তবে গৃহকর্তার পরিবারের প্রতিরোধের মুখে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এতে হতাহতের পরিস্থিতি তৈরি হয়।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল পিরোজপুর নাসরিন জাহান পরিদর্শন করেছেন।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মশিউর রহমান বলেন, আহত ডাকাতকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসার কিছু সময় পরে তিনি মৃতবরণ করেন। এছাড়া আহত বাড়ির মালিক ও তার ছেলেকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র প্রেরণ করা হয়েছে।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ডাকাতির ও নিহত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট