1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
জামালপুরে অ্যাম্বুলেন্স ভাঙচুরের অভিযোগ, থানায় সাধারণ ডায়েরির আবেদন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে ৩৫তম মানুষ উৎসব সম্পন্ন হোসেনপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন হেল্পফুল অ্যান্ড স্পোর্টিং ক্লাব, শ্রীমন্তপুরের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সাতক্ষীরা কলারোয়া উপজেলা ৮ নং কেরালকাতা ইউনিয়নে হাঁটুনি গ্রামের আব্দুল আজিজএর ছেলে মো: সুমন হোসেন মালয়েশিয়া নিখোঁজ হয়েছেন। জামালপুরে অ্যাম্বুলেন্স ভাঙচুরের অভিযোগ, থানায় সাধারণ ডায়েরির আবেদন জামালপুরে (৩৫ বিজিবি)’র অভিযানে মালিকবিহীন ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার নীরব ভাঙনের এক গল্পঃ–সাইলেন্ট ডিভোর্সের অদৃশ্য বাস্তবতা কোটালীপাড়ায় দলীয় শৃংখলা ভঙ্গের দায়েবিএনপি নেতা সাময়িক বহিস্কার শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে ৩৫তম মানুষ উৎসব সম্পন্ন বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

জামালপুরে অ্যাম্বুলেন্স ভাঙচুরের অভিযোগ, থানায় সাধারণ ডায়েরির আবেদন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

জামালপুরে অ্যাম্বুলেন্স ভাঙচুরের অভিযোগ, থানায় সাধারণ ডায়েরির আবেদন

জামালপুর জেলা প্রতিনিধি মোঃ আজাদ হোসেন নিপুঃ-

জামালপুর সদর উপজেলার ভাটিপাড়া গ্রামে রোগী পরিবহনে ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি মোঃ সোহেল রানা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য আবেদন করেছেন।

আবেদন সূত্রে জানা যায়, উপজেলার ১৫নং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভাটিপাড়া গ্রামের বাসিন্দা মোঃ সোহেল রানা (৩৮) তার ব্যক্তিগত অর্থায়নে একটি অ্যাম্বুলেন্স ক্রয় করে দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও অসুস্থ রোগীদের সেবায় নিয়োজিত রেখেছেন।

তিনি অভিযোগ করেন, গত ১৮-০৪-২০২৬ তারিখে তার ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি নিজ বাড়িতে পার্কিং করে রাখা ছিল। রাত আনুমানিক ১২টার পর অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গাড়িটিতে ভাঙচুর চালায়। এতে গাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করে ভবিষ্যতে যেন এমন ঘটনা পুনরাবৃত্তি না ঘটে সে জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করার আবেদন জানিয়েছেন।

ভুক্তভোগী মোঃ সোহেল রানা জানান, “আমি মানবিক দৃষ্টিকোণ থেকে এই অ্যাম্বুলেন্সটি চালু রেখেছি। যারা এই কাজ করেছে তারা শুধু আমার ক্ষতি করেনি, এলাকার অসহায় মানুষের সেবাকেও বাধাগ্রস্ত করেছে।”

এ বিষয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ঘটনার তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট