1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সেনবাগে এক ব্যক্তির রাজনৈতিক অবস্থান নিয়ে রাজনীতির মাঠে চলছে আলোচনা বাঁশখালীতে মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার আহ্বায়ক কমিটি অনুমোদন উপলক্ষে আলোচনা সভা কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে বৃদ্ধের মৃ ত্যু, আ হ ত ৪। ছেলেদের হাতে মোবাইল নয়, বল তুলে দিন; সমাজ বদলে যাবে! মীরসরাইয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস পালিত ভক্তদের ঢল হবিগঞ্জে চরম বর্বরতা তালাক দেওয়ায় নারী শ্রমিকের মুখ এসিডে ঝলসে দিল সাবেক স্বামী, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ গাজীপুরে ছাত্র পরিচয়ের আড়ালে ত্রাস সাংবাদিকদের হুমকিদাতা আনাসের নেপথ্যে আওয়ামী লীগ পন্থী জমির দালাল নাজমুল, থানায় জিডি শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনা কলমাকান্দার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট। মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃ ত্যু, এলাকায় শোকের ছায়া

ভিডিও সংবাদ 👇👇

সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

মোঃ হামিদুর রহমান, ভ্রাম্যমাণ প্রতিনিধি (নওগাঁ):

নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ এবং হাম-রুবেলা প্রতিরোধে সরকারের চলমান কর্মসূচির অংশ হিসেবে এ ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুজ্জামান। সভায় বক্তারা হাম-রুবেলা প্রতিরোধে টিকাদানের গুরুত্ব, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রোমানা রিয়াজ বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে টিকাদানের বিকল্প নেই। তিনি অভিভাবকদের নির্ধারিত সময়ে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানান এবং এ কর্মসূচি সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাপাহার উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু প্রমুখ।
এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা আশা প্রকাশ করেন, হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ কর্মসূচি। অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ টিকাদান কার্যক্রমের শুভ সূচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট