1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নবীনগরে দুই অটোরিকশার সংঘর্ষ: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত অনার্স শিক্ষার্থী - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ছাত্র পরিচয়ের আড়ালে ত্রাস সাংবাদিকদের হুমকিদাতা আনাসের নেপথ্যে আওয়ামী লীগ পন্থী জমির দালাল নাজমুল, থানায় জিডি শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনা কলমাকান্দার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট। মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃ ত্যু, এলাকায় শোকের ছায়া শুধু জরিমানা নয়, সেনবাগ বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সচেতন মহলের হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫

ভিডিও সংবাদ 👇👇

নবীনগরে দুই অটোরিকশার সংঘর্ষ: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত অনার্স শিক্ষার্থী

নার্গিস আক্তার ব্রাক্ষণবাড়িয়া
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

নার্গিস আক্তার ব্রাক্ষণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সুহাতা মোড় এলাকায় দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় অটোরিকশায় থাকা এক অনার্স শিক্ষার্থী গুরুত্বর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সুহাতা মোড় এলাকায় দ্রুতগামী দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রচণ্ডতায় একটি অটোরিকশা রাস্তা থেকে ছিটকে পাশের নিচু খাদে পড়ে যায়।

এ সময় অটোরিকশায় থাকা যাত্রী, যিনি স্থানীয় একটি কলেজের অনার্স শিক্ষার্থী, শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। আহত শিক্ষার্থীকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে। তবে দুর্ঘটনার পর অন্য অটোরিকশাটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।

এলাকাবাসীর অভিযোগ, সুহাতা মোড় এলাকায় অটোরিকশাগুলো প্রায়ই বেপরোয়া গতিতে চলাচল করে, যার ফলে প্রায়ই এমন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। তারা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ এবং অটোরিকশা চলাচলে গতিরোধক ও শৃঙ্খলা বজায় রাখার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট