1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ইজারায় চালু হবে বন্ধ পাটকল, পলাশে প্রতিমন্ত্রীর ঘোষণা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মানব কল্যাণ ফাউন্ডেশনের আত্মপ্রকাশঃ মানবসেবায় নতুন অঙ্গীকার ঘাটাইল দেওপাড়া থেকে ঢাকার চুলায় কাঠ-লাকড়ি ব্যবসায় স্বাবলম্বী দেওপাড়ার মানুষ  লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে এক কিশোরকে চেপে দিয়ে পালানোর সময় জনতার হাতে আ ট ক। সাটুরিয়ার পশ্চিম কাওন্নারা গ্রামে মাদকবিরোধী ও সামাজিক উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনের তাণ্ডব: মুহূর্তেই পুড়ে ছাই শতাধিক দোকান, কোটি টাকার ক্ষতির আশঙ্কা। ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনের তাণ্ডব: মুহূর্তেই পুড়ে ছাই শতাধিক দোকান, কোটি টাকার ক্ষতির আশঙ্কা। ৯ নং সাহস ইউনিয়ন বাসি বেধেছে জোট লিটন ভাইকে দিবে ভোট। বাসচাপায় ২ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু, ক্ষোভে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ পিরোজপুরে শিশুকে ধ র্ষ ণে র অভিযোগে প্রতিবেশী ৬০ বছরের বৃদ্ধা গ্রে ফ তা র। অসুস্থ এডভোকেট আবু মুছাকে দেখতে গেলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ

ভিডিও সংবাদ 👇👇

ইজারায় চালু হবে বন্ধ পাটকল, পলাশে প্রতিমন্ত্রীর ঘোষণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

ইজারায় চালু হবে বন্ধ পাটকল, পলাশে প্রতিমন্ত্রীর ঘোষণা

জেলা প্রতিনিধি:(নরসিংদী)
মোঃমামুন মোড়ল,

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশের বন্ধ থাকা পাটকলগুলো ইজারার মাধ্যমে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি কিংবা বেসরকারি উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে পর্যায়ক্রমে এসব মিল চালু করা হবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) নরসিংদীর পলাশ উপজেলার কো-অপারেটিভ জুটমিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, নরসিংদীর দুটি জুটমিলসহ দেশের বিভিন্ন এলাকায় বন্ধ হয়ে থাকা কারখানাগুলো চালুর লক্ষ্যে কাজ চলছে। দেশি-বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিত করা হচ্ছে, যাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে এসব মিল বন্ধ হয়ে যাওয়ায় বহু শ্রমিক কর্মহীন হয়ে পড়েছিলেন। বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং কর্মসংস্থান সৃষ্টিতে বদ্ধপরিকর।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিজিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার, মুখ্য পরিচালন কর্মকর্তা মামনুর রশিদ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত সিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে পাটশিল্পে নতুন গতি ফিরে আসবে এবং বেকারত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
#
মোঃমামুন মোড়ল
০১৯২২৬৫৬৫৭৩

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট