1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লৌহজংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভাঙ্গারি দোকান ছাই ক্ষতি প্রায় ৫ লাখ টাকা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
পাইমারি গোলকাপ টুর্নামেন্টে শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন। শ্যামনগরে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন লৌহজংয়ে এসএসসি পরীক্ষার্থীদের পাশে মানবিক উদ্যোগ পানি স্যালাইন ও কলম বিতরণ ভারতে নির্বাচনের কারণে স্থলবন্দরে আমদানি রপ্তান বন্ধ। শঠিবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত জাতীয় গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতির দাবিতে নকলায় বিএমএসএফের স্মারকলিপি প্রদান সুন্দরবনে হরিণ ধরার ৪২ টি মালা ফাঁ/ দ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ অন্তত ১০ জন আহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আ.লীগ-বিএনপি সং’ঘ’র্ষ ইউপি চেয়ারম্যানসহ আহত ১০ লৌহজংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভাঙ্গারি দোকান ছাই ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

ভিডিও সংবাদ 👇👇

লৌহজংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভাঙ্গারি দোকান ছাই ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

লৌহজংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভাঙ্গারি দোকান ছাই ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা কুমারভোগ ইউনিয়নের চন্দ্রবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ভাঙ্গারি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত দোকানটির মালিক জাহাঙ্গীর শেখ,যিনি স্থানীয়ভাবে একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে পরিচিত।
তার পিতার নাম মান্নান শেখ,বাড়ি শিমুলিয়া ঘাট এলাকায়।প্রত্যক্ষদর্শীরা জানান,হঠাৎ করেই দোকান থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়।

মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো দোকানটি গ্রাস করে ফেলে।স্থানীয় এক বাসিন্দা দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।তবে ততক্ষণে দোকানটি সম্পূর্ণ পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়।দোকানে থাকা সকল মালামাল আগুনে পুড়ে যায়।দোকান মালিক জাহাঙ্গীর শেখ জানান,তার দোকানে আনুমানিক চার থেকে পাঁচ লাখ টাকার মালামাল ছিল।

আগুনে সবকিছু হারিয়ে তিনি এখন নিঃস্ব হয়ে পড়েছেন বলে জানান।ঘটনার পরপরই উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ ফারজানা ববি মিতু।তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন এবং তাকে সান্ত্বনা দেন।পাশাপাশি ক্ষতিপূরণের আশ্বাসও প্রদান করেন।এছাড়াও নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।ঘটনার পর এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।স্থানীয় ব্যবসায়ীরা বাজার এলাকায় অগ্নিনিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট