1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্যামনগরে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মানব কল্যাণ ফাউন্ডেশনের আত্মপ্রকাশঃ মানবসেবায় নতুন অঙ্গীকার ঘাটাইল দেওপাড়া থেকে ঢাকার চুলায় কাঠ-লাকড়ি ব্যবসায় স্বাবলম্বী দেওপাড়ার মানুষ  লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে এক কিশোরকে চেপে দিয়ে পালানোর সময় জনতার হাতে আ ট ক। সাটুরিয়ার পশ্চিম কাওন্নারা গ্রামে মাদকবিরোধী ও সামাজিক উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনের তাণ্ডব: মুহূর্তেই পুড়ে ছাই শতাধিক দোকান, কোটি টাকার ক্ষতির আশঙ্কা। ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনের তাণ্ডব: মুহূর্তেই পুড়ে ছাই শতাধিক দোকান, কোটি টাকার ক্ষতির আশঙ্কা। ৯ নং সাহস ইউনিয়ন বাসি বেধেছে জোট লিটন ভাইকে দিবে ভোট। বাসচাপায় ২ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু, ক্ষোভে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ পিরোজপুরে শিশুকে ধ র্ষ ণে র অভিযোগে প্রতিবেশী ৬০ বছরের বৃদ্ধা গ্রে ফ তা র। অসুস্থ এডভোকেট আবু মুছাকে দেখতে গেলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ

ভিডিও সংবাদ 👇👇

শ্যামনগরে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

শ্যামনগরে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা) :
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক নারীর বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখা।মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, উপজেলা সেক্রেটারী মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুল হামিদ, সাইদী হাসান, শহিদুল ইসলাম, ডাঃ ইমাম হাসান প্রমুখ।লিখিত বক্তব্যে বলা হয়, “সুমাইয়া বন্যা” নামে এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন, যা ন্যাক্কারজনক ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এ ধরনের বক্তব্যের প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখা ঘৃণা ও নিন্দা জানায়।বক্তব্যে আরও উল্লেখ করা হয়, উক্ত ঘটনার প্রেক্ষিতে গত ১৯ এপ্রিল শ্যামনগর উপজেলা বিএনপির উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে নোংরা ও অশালীন স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। জামায়াত নেতারা এটিকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার হিসেবে উল্লেখ করে বলেন, এটি রাজনৈতিক সহনশীলতা ও শিষ্টাচারের পরিপন্থী।সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে জানানো হয়, “সুমাইয়া বন্যা” নামে উক্ত নারীর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো ধরনের সাংগঠনিক বা ব্যক্তিগত সম্পর্ক নেই। তিনি অতীতেও দলের কোনো পর্যায়ের নেতা-কর্মী ছিলেন না এবং বর্তমানে তার সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই। বিষয়টি সংশ্লিষ্ট নারী নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিষ্কার করেছেন বলেও দাবি করা হয়।জামায়াত নেতারা বলেন, একটি বিচ্ছিন্ন ঘটনার দায়ভার রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামীর ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের কর্মকাণ্ড সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তুলছে।সংবাদ সম্মেলনে বক্তারা শান্তিপূর্ণ, শালীন ও ন্যায়নিষ্ঠ রাজনীতির প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সকল রাজনৈতিক দলকে পারস্পরিক সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট