1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
২০২৬ এস এস সি পরিক্ষা শুরু হয়েছে এতে ধামরাইয়ের বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছেন এমপি ও ইউএনও সাহেব - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মানব কল্যাণ ফাউন্ডেশনের আত্মপ্রকাশঃ মানবসেবায় নতুন অঙ্গীকার ঘাটাইল দেওপাড়া থেকে ঢাকার চুলায় কাঠ-লাকড়ি ব্যবসায় স্বাবলম্বী দেওপাড়ার মানুষ  লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে এক কিশোরকে চেপে দিয়ে পালানোর সময় জনতার হাতে আ ট ক। সাটুরিয়ার পশ্চিম কাওন্নারা গ্রামে মাদকবিরোধী ও সামাজিক উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনের তাণ্ডব: মুহূর্তেই পুড়ে ছাই শতাধিক দোকান, কোটি টাকার ক্ষতির আশঙ্কা। ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনের তাণ্ডব: মুহূর্তেই পুড়ে ছাই শতাধিক দোকান, কোটি টাকার ক্ষতির আশঙ্কা। ৯ নং সাহস ইউনিয়ন বাসি বেধেছে জোট লিটন ভাইকে দিবে ভোট। বাসচাপায় ২ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু, ক্ষোভে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ পিরোজপুরে শিশুকে ধ র্ষ ণে র অভিযোগে প্রতিবেশী ৬০ বছরের বৃদ্ধা গ্রে ফ তা র। অসুস্থ এডভোকেট আবু মুছাকে দেখতে গেলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ

ভিডিও সংবাদ 👇👇

২০২৬ এস এস সি পরিক্ষা শুরু হয়েছে এতে ধামরাইয়ের বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছেন এমপি ও ইউএনও সাহেব

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

২০২৬ এস এস সি পরিক্ষা শুরু হয়েছে এতে ধামরাইয়ের বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছেন এমপি ও ইউএনও সাহেব

মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি

এস এস সি পরিক্ষা শুরু হতেই জেলার ধামরাই উপজেলায় বিভিন্ন পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন ঢাকা ২০ এর সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন সাহেব এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোহাম্মদ আল মামুন।
অদ্য মঙ্গলবার সকাল থেকে ধামরাই উপজেলার একাধিক এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় কেন্দ্র গুলোর সার্বিক পরিবেশ নিরাপত্তা ব্যবস্থা এবং পরিক্ষার্থীদের উপস্থিতি সম্পর্কে খুঁজ খবর নেন তারা। পরিক্ষা যেন সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
এ বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
পরিদর্শন কালে এমপি জনাব আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন সাহেব বলেন,এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ।তাই যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তিনি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পরীক্ষা দেওয়ার আহবান জানান এবং অভিভাবকদের ও সহযোগিতা কামনা করেন।
এ দিকে ইউএনও মোহাম্মদ আল মামুন জানান,প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং কেন্দ্র সচিবদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
তিনি বলেন,আমরা চাই পরীক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর পরিবেশে পরীক্ষা দিতে পারুক।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন স্হানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উল্লেখ্য,ধামরাই উপজেলার বিভিন্ন কেন্দ্রে এ বছর ১০,০০৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে সকল কেন্দ্র মিলে অনুপস্থিত আছে ১১০ জন। প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্ততি নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট