1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বানিয়াচং এ আপন ভাতিজার হাতে চাচা খু/ন:আলোচিত হ/ত্যা/কাণ্ডের মামলায় স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মানব কল্যাণ ফাউন্ডেশনের আত্মপ্রকাশঃ মানবসেবায় নতুন অঙ্গীকার ঘাটাইল দেওপাড়া থেকে ঢাকার চুলায় কাঠ-লাকড়ি ব্যবসায় স্বাবলম্বী দেওপাড়ার মানুষ  লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে এক কিশোরকে চেপে দিয়ে পালানোর সময় জনতার হাতে আ ট ক। সাটুরিয়ার পশ্চিম কাওন্নারা গ্রামে মাদকবিরোধী ও সামাজিক উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনের তাণ্ডব: মুহূর্তেই পুড়ে ছাই শতাধিক দোকান, কোটি টাকার ক্ষতির আশঙ্কা। ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনের তাণ্ডব: মুহূর্তেই পুড়ে ছাই শতাধিক দোকান, কোটি টাকার ক্ষতির আশঙ্কা। ৯ নং সাহস ইউনিয়ন বাসি বেধেছে জোট লিটন ভাইকে দিবে ভোট। বাসচাপায় ২ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু, ক্ষোভে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ পিরোজপুরে শিশুকে ধ র্ষ ণে র অভিযোগে প্রতিবেশী ৬০ বছরের বৃদ্ধা গ্রে ফ তা র। অসুস্থ এডভোকেট আবু মুছাকে দেখতে গেলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ

ভিডিও সংবাদ 👇👇

বানিয়াচং এ আপন ভাতিজার হাতে চাচা খু/ন:আলোচিত হ/ত্যা/কাণ্ডের মামলায় স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

বানিয়াচং এ আপন ভাতিজার হাতে চাচা খুন:আলোচিত হত্যাকাণ্ডের মামলায় স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপন

শাব্বীর আহমদ শিবলী নোমানী
বিশেষ প্রতিবেদক হবিগঞ্জ

বানিয়াচং এ আলোচিত হত্যাকাণ্ড ভাতিজার হাতে চাচা খুনের মামলায় স্বচ্ছতার এক নজীর স্থাপন করলো।
গতকাল রাত নয়টা বানিয়াচং থানায় ভিকটিমের দ্বিতীয় ছেলে মাওলানা আশিকুর রহমান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহারে জানা যায় গত (১৪এপ্রিল ) আনুমানিক সকাল ৮ টার সময় ভিকটিম মোহাম্মদ আব্দুর রৌফ,বয়স ৭০,পিতা মৃত মফিজ উল্লাহ ,সাং আওয়াল মহল,আমির পুর । নাস্তা সেরে ঘর থাকে বের হয় একজন কে টাকা দিতে বাজারের দিকে যাচ্ছিলেন। প্রতি মধ্যে ভাতিজা মোহাম্মদ শামুয়েল ,পিতা মোহাম্মদ সুফি মিয়া ,সাং আওয়াল মহল আমীরপুর। পুর্ব পারিবারিক দ্বন্দ্বের জের ধরে সে বাধা প্রদান করে তর্কবিতর্ক হয় । একপর্যায়ে শাবুল দিয়ে ঘাড়ে ও মাথায় আঘাত করে । পরপর কয়েকটি আঘাত করলে তিনি পড়ে যান । এই দৃশ্য ছোট মেয়ে আঁখি আক্তার দেখে চিৎকার করলেও তাকে ও আঘাত করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়।। আঁখি আক্তারের চিৎকার শুনে পাড়া প্রতিবেশীরা এগিয়ে আসলে আসামি পালিয়ে যায়। ভিকটিম কে দ্রুত সিলেট এমএজি উসমানী হাসপাতালে নেয়া হয়। সেখানে মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।।
হাসপাতাল কর্তৃপক্ষের আইনী প্রক্রিয়া সুরতহাল, পোস্টমর্টম শেষে গভীর রাতে বাড়িতে আনা হয়। পরের দিন ১৫ তারিখ বুধবার বিকেলে ৫:৩০ মিনিটে জানাযা শেষে এলাকার অবস্থানে দাফন সম্পন্ন হয়।
এদিকে মামলা আসামি নিয়ে মতো বিরোধ দেখা দেয়। প্রতিবেশী লাগোয়া ঘরের ৮নং খাগাউড়া ইউপির চেয়ারম্যান হাফিজ সামরুল ইসলাম সাথে পারিবারিক জায়গাজমি নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলছিল বলে জানা যায়। এ কে কেন্দ্র করে দুই একবার মারামারি ও হয়েছে এবং ভিটামিন কে এর আগে চেয়ারম্যান ও তাঁর পারিবারের সদস্যদের দ্বারা নির্যাতিত হয়েছেন বলে জানা যায় । এব্যাপারে একটি মামলা ও হয়েছে। অনেকেই ধারণা এই হত্যাকান্ডের সাথেচেয়ারম্যান ও তাঁর পরিবারের হাত থাকতে পারে। এ পরিপ্রেক্ষিতে পূর্বের শত্রুতার জেরে বর্তমান হত্যাকাণ্ডের সাথে যোগসাজশের সন্দেহে মামলার আসামি করার একটি দাবি উঠলে এবং একে কেন্দ্র করে অর্থ লেনদেনের অফার পাওয়া গেলেও ভিকটিমের পরিবার অন্যায়ভাবে সন্দেহভাজনকভাবে কাউকে হয়রানি করা থেকে আল্লাহর ভয়ে বিরত থাকে । যার পরিপ্রেক্ষিতে গত পনেরো বছরের পূর্ব শত্রুতার জের টানতে এক সমঝোতা মিটিং আয়োজন হয়। চেয়ারম্যান ও তাঁর পরিবার ভিকটিমের পরিবার ও গোষ্ঠীর সাথে পূর্বের শত্রুতার জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে ভিকটিমের পরিবার ভাই ভাতিজা কারো সাথে কোন প্রকার বিরোধ-ঝগড়া-বিবাদে লিপ্ত হবে না মর্মে লিখিতভাবে দেয়া হয়। নির্দোষ ব্যক্তিরা যাতে হয়রানি না হয় এবং প্রকৃত দোষীদের কে মামলার আসামি করা হয় পরিবারের সকলেই একমত হয়। যার পরিপ্রেক্ষিতে গতকাল ২০ এপ্রিল রাত ৯ টায় বানিয়াচং থানায় ভিকটিমের ছোট ছেলে মাওলানা আশিকুর রহমান বাদী হয়ে চারজন কে আসামী করে মামলা দায়ের করেন।

আসামীরা হলেন ‌।
১নং আসামি মোঃ শামুয়েল,বয়স ২৪ পিতা সুফি মিয়া। ২নং আসামি তার মাতা আমেনা খাতুন, বয়স ৪৫, ৩নং আসামি তার স্ত্রী আরিফা খাতুন , বয়স ৩০,ও ৪ নং আসামি তার পিতা সুফি মিয়া, বয়স ৫০ কিছু আসামি অজ্ঞাত রেখে মামলা দাখিল করেন।।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য,খুনি সামুয়েল সে হত্যাকাণ্ডের জড়িত । এর আগে ও গ্রামের অন্যের সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছে এবং সালিশের মাধ্যমে সমাধান হয়। এ একটু বখাটে টাইপের ছেলে।। বাবা-মায়ের কন্ট্রোলের অনেকটা বাহিরের।
তাই প্রকৃত দোষী কে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন একটি হত্যা মামলা ভিকটিমের ছোট ছেলে মাওলানা আশিকুর রহমান বাদী হয়ে দায়ের করেছেন। তাঁরা মামলা দাখিল করতে দেরি করেছেন তাই আমরা প্রকৃত
আসামি কে না জানায় কোন ব্যবস্থা নিতে পারিনা। এর পরে অন্য জায়গায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং প্রকৃত দোষীদের আমারা আইনের আওতায় এনেছে। এখন যেহেতু মামলা হয়েছে আমরা অতিদ্রুত আসামি কে আইনের আওতায় নিয়ে আসবো। এব্যাপারে বাদীসহ সকলের সহযোগিতা কামনা করছি। এবং তিনি ভিকটিমের পরিবারের প্রশংসা করে বলেন অনেকেই এব্যাপারে কল দিয়ে ভিন্ন ভিন্ন কথা বলেছেন আপনারা নিরপরাধ ব্যক্তিকে আসামি না করে প্রকৃত আসামিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চেষ্টা করেছেন মর্মে যে কথা বলেছেন। এ জন্য ধন্যবাদ পাবার যোগ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট