1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাঞ্ছারামপুর পৌর জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত হলেন মুফতি আলাউদ্দিন সাদি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে *ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি মানুষের নীতি আজ বড়ই অদ্ভুত। বর্ষা মৌসুমে ডেঙ্গুমুক্ত ঢাকার ধামরাই পৌরসভা গড়তে সম্মিলিত উদ্যোগে আহবান আল মামুন প্রশাসকের। সোনাগাজীর দক্ষিণ মধ্যম ছাড়াইতকান্দি সমাজ পরিচালনা কমিটির পরিচিতি সভা ও অভিষেক ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে বাইসাইকেল সহ দুই মা দ ক ব্যবসায়ী আ ট ক।  লৌহজংয়ে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ৫০ জন উদ্ধার, মানবপাচারকারী ৯ জন গ্রে ফ তা র। টাঙ্গাইলের ঘাটাইলে বিদেশে পাঠানোর নামে লক্ষাধিক টাকা আত্মসাৎ, দালাল আ ট ক পিরোজপুর জেলা কৃষক দলের উদ্যোগে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বৃক্ষের চারা বিতরণ করা হয়

ভিডিও সংবাদ 👇👇

বাঞ্ছারামপুর পৌর জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত হলেন মুফতি আলাউদ্দিন সাদি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

বাঞ্ছারামপুর পৌর জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত হলেন মুফতি আলাউদ্দিন সাদি

রিপন সরকার
বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া), ২২ এপ্রিল ২০২৬ (বুধবার): বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঞ্ছারামপুর পৌর শাখার আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা মুফতি আলাউদ্দিন সাদি। পৌর শাখার রুকনদের (সদস্য) প্রত্যক্ষ গোপন ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করা হয়।

বুধবার উপজেলা কার্যালয়ের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়। পরবর্তীতে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নবনির্বাচিত আমীরকে শপথ বাক্য পাঠ করানো হয়।

মুফতি আলাউদ্দিন সাদি পূর্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ইসলামী ছাত্রশিবির বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি ছিলেন। এছাড়া ২০২৪-২৫ সেশনে ১১নং ছলিমাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন (মার্চ ২০২৬ পর্যন্ত)।

তিনি ২০২৩-২৪ সালে উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২৫-২৬ সেশনের জন্য পুনরায় একই পদে মনোনীত হন। পাশাপাশি ২০২৫ সেশনে উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগ এবং মিডিয়া ও প্রচার বিভাগের সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মাদ আবুল বাশার।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও পৌরসভার সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঞ্ছারামপুর উপজেলা শাখার সেক্রেটারি মো. ফারুকুল ইসলাম, উজানচর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি ও পৌর শাখার সদস্য মো. আলী লিটন মিয়া, পৌর জামায়াতে ইসলামীর সদস্য মো. হাবিবুর রহমানসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ ও সদস্যরা।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট