1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বর্ষা মৌসুমে ডেঙ্গুমুক্ত ঢাকার ধামরাই পৌরসভা গড়তে সম্মিলিত উদ্যোগে আহবান আল মামুন প্রশাসকের। সোনাগাজীর দক্ষিণ মধ্যম ছাড়াইতকান্দি সমাজ পরিচালনা কমিটির পরিচিতি সভা ও অভিষেক ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে বাইসাইকেল সহ দুই মা দ ক ব্যবসায়ী আ ট ক।  লৌহজংয়ে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ৫০ জন উদ্ধার, মানবপাচারকারী ৯ জন গ্রে ফ তা র। টাঙ্গাইলের ঘাটাইলে বিদেশে পাঠানোর নামে লক্ষাধিক টাকা আত্মসাৎ, দালাল আ ট ক পিরোজপুর জেলা কৃষক দলের উদ্যোগে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বৃক্ষের চারা বিতরণ করা হয় দূর্ঘটনায় ছাপ ফেলল ফুটবল টুর্নামেন্ট ২০২৬: খেলোয়াড়ের গুরুতর আহত হওয়া ও অসদাচরণের অভিযোগে ক্ষোভ কালিয়াকৈরে মাদক ও সন্ত্রাস বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ভিডিও সংবাদ 👇👇

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

🦟 ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি।

আজ ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, ফেনী প্রাঙ্গণে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন, ফেনী ও জেলা স্বাস্থ্য বিভাগ, ফেনীর উদ্যোগে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক র‍্যালি এবং বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক, ফেনী জনাবা মিজ মনিরা হক মহোদয়া, সম্মানিত পুলিশ সুপার, ফেনী জনাব শফিকুল ইসলাম মহোদয়, সম্মানিত সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, ফেনী ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম মহোদয়, সম্মানিত পৌর প্রশাসক মহোদয়, ড্যাবের সাধারণ সম্পাদক (ফেনী জেলা শাখা) ডা. মোহাম্মদ মোবারক হোসেন দুলাল, হাসপাতালের আরএমও ডা. মো. রোকন উদ দৌলা মহোদয়সহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, ফেনীর কনসালট্যান্টবৃন্দ, জেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসারবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ।
সরকারি কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযানে হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
“নিজ পরিবেশ পরিষ্কার করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকলকে নিজ নিজ বাসস্থান, কর্মস্থল এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট