
সোনাগাজীর দক্ষিণ মধ্যম ছাড়াইতকান্দি সমাজ পরিচালনা কমিটির পরিচিতি সভা ও অভিষেক
মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি।
সোনাগাজী সদর ইউনিয়নের দক্ষিণ মধ্যম ছাড়াইত কান্দি সমাজ পরিচালনা কমিটির পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় ছাড়াইত কান্দি হোসাইনিয়া দাখিল মাদরাসা হল রুমে অনুষ্ঠিত হয়।
সমাজ পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে, কোষাধ্যক্ষ ব্যাংকার আবদু্ল মান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনগাজী বাজার বণিক সমিতি সভাপতি মোজাম্মেল হোসেন মাসুদ, সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নিজাম উদ্দিন, সাবেক ছাত্রনেতা মামুন পাটোয়ারী, বিএনপি নেতা মাঈন উদ্দিন খান, সাবেক ছাত্রনেতা নুর হাদী মিস্টার সমাজ পরিচালনা কমিটির উপদেষ্টা মাওলানা আবদুশ শুক্কুর, বাহাউদ্দীন মুহাম্মদ মামুন।
এসময় উপস্থিত ছিলেন সমাজ পরিচালনা কমিটির সহসভাপতি সাংবাদিক বাহার উল্লাহ বাহার, সাধারণ সম্পাদক শাহীনুর হোসাইন, সহ কোষাধ্যক্ষ মাস্টার
আখতার হোসেন সোহেল, প্রচার সম্পাদক তৌহিদ, সহ প্রচার সম্পাদক আইয়ুব খান, সদস্য মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ মোস্তফা, শেখ ফরিদ, মাস্টার নুরুল আফছার, আবু তৈয়ব সহ যুব কমিটির আহবায়ক মোহাম্মদ মামুন সহ সমাজের জনসাধারণ ও যুব কমিটির সদস্যবৃন্দ।