1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফুলগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির সাময়িক অব্যাহতি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে *ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি মানুষের নীতি আজ বড়ই অদ্ভুত। বর্ষা মৌসুমে ডেঙ্গুমুক্ত ঢাকার ধামরাই পৌরসভা গড়তে সম্মিলিত উদ্যোগে আহবান আল মামুন প্রশাসকের। সোনাগাজীর দক্ষিণ মধ্যম ছাড়াইতকান্দি সমাজ পরিচালনা কমিটির পরিচিতি সভা ও অভিষেক ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে বাইসাইকেল সহ দুই মা দ ক ব্যবসায়ী আ ট ক।  লৌহজংয়ে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ৫০ জন উদ্ধার, মানবপাচারকারী ৯ জন গ্রে ফ তা র। টাঙ্গাইলের ঘাটাইলে বিদেশে পাঠানোর নামে লক্ষাধিক টাকা আত্মসাৎ, দালাল আ ট ক পিরোজপুর জেলা কৃষক দলের উদ্যোগে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বৃক্ষের চারা বিতরণ করা হয়

ভিডিও সংবাদ 👇👇

ফুলগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির সাময়িক অব্যাহতি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

ফুলগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির সাময়িক অব্যাহতি

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি।

সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও বিতর্কিত ভিডিওকে কেন্দ্র করে সিদ্ধান্ত, তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

ফেনীর ফুলগাজী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের এক নেতাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৬) ফুলগাজী উপজেলা যুবদলের পক্ষ থেকে জারি করা এক আনুষ্ঠানিক নোটিশে জানানো হয়, সংগঠনের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিরকে সকল সাংগঠনিক দায়িত্ব ও কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, গত ২১ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে তার সংশ্লিষ্ট একটি ভিডিও ফুটেজ প্রকাশিত হয়, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
বিশেষ করে ওই ভিডিওতে নারীসংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে বিতর্ক তৈরি হওয়ায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়। বিষয়টি স্থানীয় সাংবাদিকদের কাছেও আলোচিত হয় এবং অভিযুক্ত নেতার প্রতিক্রিয়াও বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী। ফলে সাংগঠনিক স্বার্থ রক্ষার্থে এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে ঘটনাটির প্রকৃত সত্য উদঘাটনে ফেনী জেলা যুবদলের নির্দেশনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দায়িত্ব পেয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন, মোশারফ হোসেন সোহেল এবং বেলাল হোসেন। তাদের আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে অভিযুক্ত মনিরুজ্জামান মনিরকে আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে এবং সরাসরি উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব প্রদান করতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।
নোটিশে ফুলগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমেদ ভূঁইয়া এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহীন স্বাক্ষর করেন।
স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনাকে ঘিরে নানা আলোচনা চলছে। তদন্ত প্রতিবেদন ও অভিযুক্তের জবাবের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট