1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পানছড়িতে সেনাবাহীনির ফ্রি মেডিকেল ক্যাম্পে একদিনেই চিকিৎসা পেলেন পাঁচ শতাধিক মানুষ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধ র্ষ ণ, অভিযুক্ত ধ র্ষ ক গ্রেফতার। দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধ র্ষ ণ, অ ভি যু ক্ত গ্রে ফ তা র পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিবি (উত্তর), ঢাকা জেলা বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ০৬ (ছয়) জন পেশাদার জুয়ারি গ্রে ফ তা র। লায়ন সৈয়দ হারুন এমজেএফ শিক্ষা ও সমাজকল্যাণে আবারও উদাহরণ স্থাপন করলেন লায়ন সৈয়দ হারুন এমজেএফ শিক্ষা ও সমাজকল্যাণে আবারও উদাহরণ স্থাপন করলেন লায়ন সৈয়দ হারুন এমজেএফ শিক্ষা ও সমাজকল্যাণে আবারও উদাহরণ স্থাপন করলেন রাজশাহীর দুর্গাপুরে ধ র্ষ ণ মা ম লা র প্রধান আ সা মি গ্রে ফ তা র, র‍্যাবের অভিযানে আত্মগোপনের অবসান শ্রীপুর জৈনা বাজার টু কাওরাইদ সড়কের হাজারীর চালায় কয়েক জায়গায় বেহাল দশা রাস্তা। গাজীপুরের শ্রীপুর অন্যতম বাণিজ্যিক এলাকা মাওনা চৌরাস্তার এ যেন নিয়মিত একটি ডাস্টবিন

ভিডিও সংবাদ 👇👇

পানছড়িতে সেনাবাহীনির ফ্রি মেডিকেল ক্যাম্পে একদিনেই চিকিৎসা পেলেন পাঁচ শতাধিক মানুষ

ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি জনপদ পানছড়ি—যেখানে সামান্য অসুখও অনেক সময় বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। চিকিৎসা সেবা সেখানে অনেকের কাছেই যেন এক দূর স্বপ্ন। আর সেই বাস্তবতায় মানবিকতার হাত বাড়িয়ে দিল খাগড়াছড়ি জোন।

বুধবার (২২ এপ্রিল ২০২৬) পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিনামূল্যের মেডিকেল ক্যাম্প যেন পরিণত হয় মানুষের আশ্রয়স্থলে। সকাল থেকেই ভিড় জমে শত শত অসহায় মানুষের কারো কোলে অসুস্থ শিশু, কেউ দীর্ঘদিনের ব্যথা নিয়ে দাঁড়িয়ে আছেন একটু চিকিৎসার আশায়। একদিনের এই ক্যাম্পেই পাহাড়ি ও বাঙালিসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ পেয়েছেন প্রয়োজনীয় চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ। শুধু শারীরিক সেবা নয়, তাদের চোখে ফুটে ওঠে স্বস্তির হাসি, মনে জাগে নতুন করে বেঁচে থাকার আশা।

ক্যাম্পে উপস্থিত ছিলেন পানছড়ি সাবজোন কমান্ডার মেজর জায়েদ-উর-রহমান অয়ন। চিকিৎসা সেবা প্রদান করেন ক্যাপ্টেন লাবনী জামান ও ক্যাপ্টেন মোঃ তানজিম ইসলাম অর্ণব। পুরো আয়োজন জুড়ে নিরাপত্তা নিশ্চিত করে খাগড়াছড়ি জোন। একজন বয়স্ক উপকারভোগী আবেগভরা কণ্ঠে বলেন, আমরা পাহাড়ে থাকি, ডাক্তারের কাছে যাওয়া অনেক কঠিন। আজ বিনামূল্যে চিকিৎসা পেয়ে মনে হচ্ছে আমাদের কথা কেউ ভাবছে।

মানুষের কৃতজ্ঞতায় ভরে ওঠে পুরো পরিবেশ। তাদের একটাই প্রত্যাশা এ ধরনের মানবিক উদ্যোগ যেন বারবার ফিরে আসে, ছুঁয়ে যায় আরও অসহায় মানুষের জীবন।সাবজোন কমান্ডার মেজর জায়েদ-উর-রহমান অয়ন বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ের মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট