
গাজীপুরের শ্রীপুর অন্যতম বাণিজ্যিক এলাকা মাওনা চৌরাস্তার এ যেন নিয়মিত একটি ডাস্টবিন
নাম: মোঃ খাইরুল ইসলাম শ্রীপুর উপজেলার প্রতিনিধি গাজীপুর
এ যেন এক উন্মুক্ত ডাস্টবিন প্রাণের শহরের এমন অবহেলা দেখলে সত্যিকার অর্থে দায়িত্বশীল ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি ঘৃণা বেড়ে যায়। গাজীপুরের অন্যতম বাণিজ্যিক এলাকা মাওনা চৌরাস্তার নিয়মিত চিত্র এটা।
বর্জ্য ব্যবস্থাপনার কোটি কোটি টাকা যায় কোথায়? জনগণের ট্যাক্সের টাকায় আপনারা পাজেরো গাড়িতে চড়েন, সন্তানদের বিদেশে পড়ান আর আলিশান দালান তোলেন; অথচ সাধারণ মানুষকে এই ময়লা-আবর্জনার মধ্যে নরকবাস করাচ্ছেন। এই লুটপাট আর অবহেলার জবাব একদিন পরপারে স্রষ্টার কাছে দিতেই হবে, এটা ভুলে যাবেন না। নিজের বিবেককে প্রশ্ন করুন, মানুষের অভিশাপ নেওয়া বন্ধ করুন। অবিলম্বে এই ময়লার ভাগাড় পরিষ্কার করে মাওনা চৌরাস্তাকে মানুষের বসবাসের যোগ্য করুন।
মানুষ যদি কথা না শুনে জরিমানার বিধান করুন। আয়তনে খুবই ছোট এই মাওনা চৌরাস্তাকে এমন সুন্দর করে ফুলের বাগানের মতো তৈরি করুন যেন যাত্রীরা এ সৌন্দর্য উপভোগ করতে পারে।
ভোটের রাজনীতিতে নেতারা তখনই সফল হবেন, যখন মানুষদের একটা বাসযোগ্য শহর বা এলাকা উপহার দিবেন। মাওনা চৌরাস্তা খুবই ছোট একটা বানিজ্যিক কেন্দ্র। এখানে পরিকল্পিত ভাবে কাজ করলে যেকাউকে সৌন্দর্যে বিমোহিত করা সম্ভব। অথচ নেতারা পড়ে আছে ঝুট ব্যবসা আর কারি কারি টাকার পেছনে। জনগণের জন্য কাজ করুন, তাহলে অবশ্যই দলমত নির্বিশেষে তাদের ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ্।