1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মুন্সীগঞ্জের কৃতি শিক্ষক সাবিনা ইয়াসমিন এবার ঢাকা বিভাগেরও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিতঃ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার ধামরাই উপজেলায় কালামপুরে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। ফেনী সদর সাব-রেজিস্ট্রি অফিসের এক কর্মচারীর সম্পদ নিয়ে জনমনে প্রশ্ন, তদন্তের দাবি স্থানীয়দের ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রহীন জিয়াংশু স্টোরেজ ব্যাটারিকে ১ লাখ টাকা জরিমানা অতিষ্ঠ জনজীবন লক্ষ্মীপুরে জনসাধারণের চলাচলের রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ৬ ব্যবসায়ীকে জরিমানা, অবৈধ স্থাপনা উচ্ছেদ আশুলিয়ায় প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রে নাড়ী সদস্য সহ আ ট ক ৩ জন। বিশ্বমঞ্চে নতুনের কেতন ২০২৬ বিশ্বকাপে প্রথমবার মাঠ কাঁপাবেন যে ১০ ফুটবল তারকা অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর বি রু দ্ধে মা ম লা প্রত্যাহারের দাবিতে শার্শায় মানববন্ধন আধুনিক প্রযুক্তিতে হাইব্রিড ধানের বাম্পার ফলনের বার্তা, নাগেশ্বরীতে ব্র্যাক সিডের কৃষক কর্মশালা ঢাকার ধামরাই পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূলক এক কর্মশালার আয়োজন কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে নাবালিকাকে জোরপূর্বক ধ র্ষ ণে র চাঞ্চল্যকর ঘটনার মূলহোতা আসামিকে গ্রে ফ তা র করেছে র‌্যাব-১৫

ভিডিও সংবাদ 👇👇

মুন্সীগঞ্জের কৃতি শিক্ষক সাবিনা ইয়াসমিন এবার ঢাকা বিভাগেরও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিতঃ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের কৃতি শিক্ষক সাবিনা ইয়াসমিন এবার ঢাকা বিভাগেরও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিতঃ

আমজাদ হোসেন মিঠু
জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ

শিক্ষকতা পেশায় অনন্য সাধারণ ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জের সদর উপজেলার আধারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিনকে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাধ্যমিক) নির্বাচিত করা হয়েছে।
বিভাগীয় উপপরিচালক (মাধ্যমিক), ঢাকা অঞ্চল কার্যালয় থেকে প্রকাশিত ফলাফল ও তালিকা সূত্রে এ তথ্য জানা গেছে। সাবিনা ইয়াসমিন সদর উপজেলার আধারা ইউনিয়নের চরাঞ্চলের ফুলতলা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
এর আগে তিনি পর্যায়ক্রমে সদর উপজেলা ও মুন্সীগঞ্জ জেলা পর্যায়েও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন। শিক্ষকতা পেশায় দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন এবং শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মান প্রদান করা হয়েছে। সাবিনা ইয়াসমিনের এই সাফল্যে খুশি তার সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
সাবিনা ইয়াসমিন তার অনুভূতি ব্যক্ত করে বলেন, এই অর্জন আমাকে ভবিষ্যতে আরো নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে এবং শিক্ষার মানোন্নয়নে অবদান রাখতে অনুপ্রাণিত করবে। আমি সকলের দোয়া কামনা করি।
এদিকে, সাবিনা ইয়াসমিনের বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার কৃতিত্বপূর্ণ সাফল্যে ৯৩ বন্ধু মহলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। এক অভিনন্দন বার্তায় বন্ধু মহলের সদস্যরা বলেন, সাবিনা ইয়াসমিনের এই সাফল্য আমাদের সবার জন্য অত্যন্ত গর্বের। তার এই কৃতিত্ব মুন্সীগঞ্জ জেলাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। বন্ধু মহলের সকলে তার পেশাগত জীবনের সর্বাঙ্গীন সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট