1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নাজিরপুরে কলারদোয়ানিয়ায় ডাকাতির ঘটনায়; দ্বিতীয় স্ত্রীর বাড়ি থেকে ডাকাত সর্দার গ্রেফতার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
লৌহজংয়ে দুই ইউনিয়ন ভূমি অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন রৌমারীতে অসহায় পালন খাতুনকে টিউবওয়েল উপহার দিলেন মহিলা দলের নেত্রী শিউলী পারভীন শিল্পী চন্দনপুরে রহস্যজনক বোমাসদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা শ্যামনগরে বিষ দিয়ে মাছের পয়েন্টে ক্ষতিগ্রস্থ, থানায় অভিযোগ  উলিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন শিবচরে ভুয়া পরীক্ষার্থী কাণ্ডে বহিষ্কার, পলাতক সহযোগীর খোঁজে প্রশাসন নাজিরপুরে কলারদোয়ানিয়ায় ডাকাতির ঘটনায়; দ্বিতীয় স্ত্রীর বাড়ি থেকে ডাকাত সর্দার গ্রেফতার মোবাইল কোর্ট – ইয়াবা সেবনকারী যুবককে গ্রেফতার ও কারাদন্ড শার্শা উপজেলার বড়আঁচড়া গ্রামে ধান ক্ষেতের পাশ থেকে এক ব্যক্তির ম র দে হ উদ্ধার করেছে পুলিশ। জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন: “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজন

ভিডিও সংবাদ 👇👇

নাজিরপুরে কলারদোয়ানিয়ায় ডাকাতির ঘটনায়; দ্বিতীয় স্ত্রীর বাড়ি থেকে ডাকাত সর্দার গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

মোঃ আরিফুল ইসলাম মিল্টন জেলা প্রতিনিধি পিরোজপুর।

পিরোজপুরের নাজিরপুরের কলারদোয়ানিয়া গ্রামে ডাকাতির ঘটনায় গতকাল বুধবার (২২ এপ্রিল) বিকেলে ৪টায় মাদারীপুর জেলার দ্বিতীয় স্ত্রীর বাড়িতে থেকে ডাকাত সর্দারকে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কল) নাসরিন জাহান।
গ্রেফতার কৃত ডাকাত সর্দার আব্দুল আজিজ ফরাজী (৫৭) বরিশাল জেলার বানরীপারা উপজেলার ০১ নং পশ্চিম ইলুরহাট গ্রামের জালাল ফরাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানাযায়, গতকাল বুধবার তথ্য প্রযুক্তির ও  র‌্যাব এর সহায়তা মাদারীপুর দ্বিতীয় স্ত্রীর বাড়ি থেকে গ্রেফতার করে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলামের নির্দেশনায় এসআই সুমন নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গত রাত ১০ টায় আসামী আজিজকে নাজিরপুর থানায় নিয়ে আসা হয়।
পুলিশ আরো জানায়, ডাকাতির ঘটনায় ৯ সদস্যের একটি আন্তঃজেলা ডাকাত টিম ঘটনাস্থলে আসেন। তাদের মধ্যে ৭ জন নামজুল বাহাদুরের বাড়ি আসেন অন্য দুইজন তাদের ব্যবহারিত ট্রলারে ছিলেন। দুলাল রাড়ী নামের ডাকাত গনপিটানুর ঘটনা ঘটলে অন্য ডাকাতরা স্থানীয়দের টের পেয়ে ফাঁকা গুলি করে দ্রুত স্থান ত্যাগ করেন।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান জাহান, গত ১৯ এপ্রিল রাত আনুমান দেড়টার দিকে নাজিরপুর থানা দিন কলারদোয়ানিয়া  ইউনিয়নের মোহাম্মদ নাজমুল হাসানের বাড়িতে একটি দুর্ধর্ষ ডাকাতি হয়। ডাকাতির চেষ্টা কালে গণপিটানিতে দুলাল রাডী নামের এক ডাকাতের মৃত্যু হয়।  ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ডাকাত দুলালকে আমরা হাসপাতালে নিয়ে আসি হাসপাতালে ভর্তির পরে তিনি মারা যান। এই ঘটনা উদঘাটনের জন্য আমরা তদন্ত শুরু করি।
বরিশাল রেঞ্জের ডিআইজি ও পিরোজপুর পুলিশ সুপার স্যারদের নির্দেশনায় ইতিমধ্যে ঘটনা সত্যতা উদঘাটন করতে পেরেছি। এই ঘটনায় মোট ৯ জন ব্যক্তি ছিল। ডাকাতি করতে আসার সময় একটি ট্রলার নিয়ে আসা হয়েছিল দুইজন ট্রলারে থাকে বাকি ৭ জন ঘটনাস্থলে আসেন। আমরা ইতিমধ্যে একজনকে মাদারীপুর থেকে গ্রেফতার করে নিয়ে আসছি তথ্য প্রযুক্তির ও র‌্যাবের সহতায় তার নাম আব্দুল আজিজ ফরাজী বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নাজিরপুর থানা অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম তিনি বলেন আমাদের অভিযান অব্যাহত রয়েছে আমরা সকল আসামিদেরকে গ্রেফতারের জন্য সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছি।
উল্লেখ, গত ১৯ এপ্রিল পিরোজপুরের নাজিরপুর উপজেলার ডাকাতির চেষ্টা কালে বাড়ির মালিক ও স্থানীয়দের গনপিটানুতে এক ডাকাত নিহত হয় এবং বাড়ির মালিকসহ তার ছেলে গুরুতর আহত হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট