1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রৌমারীতে অসহায় পালন খাতুনকে টিউবওয়েল উপহার দিলেন মহিলা দলের নেত্রী শিউলী পারভীন শিল্পী - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের ডাসারে কথিত মা দ ক ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন ও মিথ্যা মা ম লা দায়েরে প্রতিবাদ মিছিল ফেনীতে বড় পরিবর্তন: নতুন পুলিশ সুপার হিসেবে আসছেন প্রত্যুষ কুমার মজুমদার! শোক সংবাদ গাজীপুরের কালিয়াকৈর ০৭ নং ঢালজোড়া ইউনিয়ন বাংগুড়ি গ্রামের সাবেক শিক্ষা অফিসার ইন্তেকাল করেছে ​ধামরাইয়ে বৃদ্ধকে অবরুদ্ধ করে দেশীয় অস্ত্রে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ বগুড়ায় মানবাধিকার কর্মীদের সম্মাননা, বিতরণ করা হলো আইডি কার্ড ও টি-শার্ট গাজীপুরের কালিয়াকৈর ০৭ নং ঢালজোড়া ইউনিয়ন বাংগুড়ি গ্রামের সাবেক শিক্ষা অফিসার ইন্তেকাল করেছে। গ্রাম আদালতকে জনমুখী করতে লৌহজংয়ে কর্মশালা সচেতনতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগের আহ্বান ফুলগাজীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত ফুলগাজীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত নিয়ামতপুরে ভূমি সেবা সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত,জনসেবার মানোন্নয়ন ও নাগরিক সমস্যার সমাধানে প্রশাসনের উদ্যোগ

ভিডিও সংবাদ 👇👇

রৌমারীতে অসহায় পালন খাতুনকে টিউবওয়েল উপহার দিলেন মহিলা দলের নেত্রী শিউলী পারভীন শিল্পী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

সাহের আলী রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রৌমারী উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোছাঃ শিউলী পারভীন শিল্পী।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের পশ্চিম খনজনমারা গ্রামের মৃত রহিম মিয়ার স্ত্রী মোছাঃ পালন খাতুনের বাড়িতে একটি টিউবওয়েল উপহার দেন তিনি। দীর্ঘদিনের পানির কষ্ট লাঘব করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পালন খাতুন প্রায় ২০ বছর ধরে আশেপাশের মানুষের বাড়ি থেকে পানি সংগ্রহ করে জীবনযাপন করছিলেন। নিজস্ব কোনো পানির উৎস না থাকায় তাকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হতো।
টিউবওয়েল পেয়ে আনন্দ প্রকাশ করে পালন খাতুন বলেন, “আমি ২০ বছর ধরে মানুষের বাড়ি থেকে পানি এনে খাই। আমার শিল্পী মা আমাকে টিউবওয়েল উপহার দিয়েছেন, আমি অনেক খুশি। আল্লাহ যেন তাকে ভালো রাখেন।”
এ সময় স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন এবং তারা এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান। বক্তারা বলেন, এমন উদ্যোগ সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে অন্যদেরও উৎসাহিত করবে।
উপহার প্রদানকালে শিউলী পারভীন শিল্পী বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তার লক্ষ্য। ভবিষ্যতেও তিনি এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখবেন বলে আশ্বাস দেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে এলাকার দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট