
মোঃ আসাদুজ্জামান ভ্রাম্যমান প্রতিনিধি
বিস্তারিত :ঢাকার ধামরাই পৌরসভার লাকুরিয়া পাড়া এলাকায় নাহিদা আক্তার বয়স (১৬)নামে এক এস এস সি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটিয়েছে।
আজ বৃহস্পতিবার ২৩/০৪/২৬ইং বিকেল আনুমানিক ৬:৩০ মিনিটে এই নৃশংস ঘটনাটি ঘটে। নিহত নাহিদা আক্তার ধামরাই সেন্টাল স্কুলের বাণিজ্য বিভাগের একজন ছাত্রী ছিলেন। নিহত নাহিদার আম্মু একজন প্রবাসী এবং আব্বু থাকেন বরিশালে। স্হানীয় ওপারিবারিক সূত্রে জানা গেছে,নাহিদা আক্তার তার নানীর সাথে লাকুরিয়া পাড়া বসবাস করিতেন। নিহত নাহিদার নানী নাহিদকে বাসায় রেখে দুধ আনিতে যায়,এমতাবস্থায় নাহিদাকে বাসায় এসে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়া দেখেন।কে বা কাহারা এলোপাতাড়ি কুপিয়ে ঘাতক পালিয়ে যান,নাহিদার গলায় ভারী একটা জখমের চিন্হ দেখতে পাওয়া যায়। তাৎক্ষনিক নাহিদাকে সাভারের বাইশমাইল গণস্বাস্থ্য একটি সমাজভিত্তিক হাসপাতালে নেওয়া কর্তব্যরত চিকিৎসক নাহিদাকে মৃত বলে ঘোষণা করেন।খবর পেয়ে ঘটনাস্হলে ধামরাই থানা পুলিশ পরিদর্শন করতে আসেন।কে বা কাহারা এই হত্যাকান্ড ঘটিয়েছে এখনো তা নিশ্চিত হওয়া যায়নি।ঘটনার পর এলাকায় শোকের ও আতংক বিরাজ করিতেছে।পুলিশ নিহত নাহিদাকে ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া শুরু করেছে এবং ঘাতকদের শনাক্ত করিতে তৎপর চালাচ্ছে পুলিশ।