1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নান্দাইলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার বর্ণাঢ্য উদ্বোধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধ র্ষ ণ, অভিযুক্ত ধ র্ষ ক গ্রেফতার। দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধ র্ষ ণ, অ ভি যু ক্ত গ্রে ফ তা র পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিবি (উত্তর), ঢাকা জেলা বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ০৬ (ছয়) জন পেশাদার জুয়ারি গ্রে ফ তা র। লায়ন সৈয়দ হারুন এমজেএফ শিক্ষা ও সমাজকল্যাণে আবারও উদাহরণ স্থাপন করলেন লায়ন সৈয়দ হারুন এমজেএফ শিক্ষা ও সমাজকল্যাণে আবারও উদাহরণ স্থাপন করলেন লায়ন সৈয়দ হারুন এমজেএফ শিক্ষা ও সমাজকল্যাণে আবারও উদাহরণ স্থাপন করলেন রাজশাহীর দুর্গাপুরে ধ র্ষ ণ মা ম লা র প্রধান আ সা মি গ্রে ফ তা র, র‍্যাবের অভিযানে আত্মগোপনের অবসান শ্রীপুর জৈনা বাজার টু কাওরাইদ সড়কের হাজারীর চালায় কয়েক জায়গায় বেহাল দশা রাস্তা। গাজীপুরের শ্রীপুর অন্যতম বাণিজ্যিক এলাকা মাওনা চৌরাস্তার এ যেন নিয়মিত একটি ডাস্টবিন

ভিডিও সংবাদ 👇👇

নান্দাইলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার বর্ণাঢ্য উদ্বোধন

মোঃ এমদাদুল হক ভূইয়া নান্দাইল (উপজেলা) 
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

মোঃ এমদাদুল হক ভূইয়া নান্দাইল (উপজেলা) 

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বিকাল ৩টায় চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এক উৎসবমুখর পরিবেশে এই টুর্নামেন্টের নান্দাইল উপজেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। তিনি তার বক্তব্যে বলেন, প্রাথমিক স্তর থেকেই খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ধরনের আয়োজন শিশুদের মধ্যে শৃঙ্খলা, দলগত চেতনা এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সালাহ উদ্দিন মাহমুদ। তারা উভয়েই খেলাধুলার প্রসারে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে আয়োজন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, নাজমুল হাসান, নান্দাইল পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান ভূইয়া মনির, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আজাহারুল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার সালমা আক্তার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এর আগে টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে, যা এলাকায় ক্রীড়াচর্চা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন শিশুদের সুস্থ বিকাশের পাশাপাশি মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট