1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পহেলা মে উপলক্ষে বগুড়া সদর উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের ডাসারে কথিত মা দ ক ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন ও মিথ্যা মা ম লা দায়েরে প্রতিবাদ মিছিল ফেনীতে বড় পরিবর্তন: নতুন পুলিশ সুপার হিসেবে আসছেন প্রত্যুষ কুমার মজুমদার! শোক সংবাদ গাজীপুরের কালিয়াকৈর ০৭ নং ঢালজোড়া ইউনিয়ন বাংগুড়ি গ্রামের সাবেক শিক্ষা অফিসার ইন্তেকাল করেছে ​ধামরাইয়ে বৃদ্ধকে অবরুদ্ধ করে দেশীয় অস্ত্রে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ বগুড়ায় মানবাধিকার কর্মীদের সম্মাননা, বিতরণ করা হলো আইডি কার্ড ও টি-শার্ট গাজীপুরের কালিয়াকৈর ০৭ নং ঢালজোড়া ইউনিয়ন বাংগুড়ি গ্রামের সাবেক শিক্ষা অফিসার ইন্তেকাল করেছে। গ্রাম আদালতকে জনমুখী করতে লৌহজংয়ে কর্মশালা সচেতনতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগের আহ্বান ফুলগাজীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত ফুলগাজীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত নিয়ামতপুরে ভূমি সেবা সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত,জনসেবার মানোন্নয়ন ও নাগরিক সমস্যার সমাধানে প্রশাসনের উদ্যোগ

ভিডিও সংবাদ 👇👇

পহেলা মে উপলক্ষে বগুড়া সদর উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

জিহাদ কাজী বগুড়া জেলা প্রতিনিধি

আসন্ন মহান মে দিবস উপলক্ষে বগুড়া সদর উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের(রেজিঃ নং:রাজ:৮৪)উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টায় সদর উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নবাব বাড়ী আইন কলেজ সংলগ্ন কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের সভাপতি জাহিদুর রহমানের সভাপতিত্বে  এবং সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা
মোঃ আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের পরিচালক আব্দুল কাদের রানা।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাফিউল আলম, দপ্তর সম্পাদক ওবায়দুর রহমান, প্রচার সম্পাদক আপেলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আনোয়ারুল ইসলাম বলেন,
শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। শ্রমিকদের অধিকার আদায়, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং তাদের জীবনমান উন্নয়নে সংগঠনের বিকল্প নেই। একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ শ্রমিক সংগঠন শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শ্রমিকদের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন,
মহান পহেলা মে শুধু একটি দিবস নয়, এটি শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠার প্রতীক। এ দিবসের মূল শিক্ষা হচ্ছে—সংগঠিত শক্তিই শ্রমিকের প্রকৃত শক্তি। শ্রমিকদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হলে সংগঠনের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভায় পহেলা মে শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয় এবং সফল বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের প্রতি দিকনির্দেশনা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট