1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ইরানের তেল কেনায় চীনের রিফাইনারির ওপর মার্কিন নিষেধাজ্ঞা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সময়ের আদালতে ডি.এম. এমদাদুল হক জনগণের সেবায় উপজেলা প্রশাসন বানিয়াচংয়ে ইসলামি সংগ্রাম পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতিঃ মাওঃ আব্দাল খান, সেক্রেটারিঃ মাওঃ মশিউর রহমান মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের নিম্নমানের খাবার সরবরাহ দুই ম্যানেজার গ্রেফতার নার্গিস আক্তার ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি সাবরাং সাংগঠনিক যুবদলের মতবিনিময় সভায় -সদস্য সচিব নুরুল আলম। শ্রীপুরে গাজীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এক অসহায় মায়ের কান্না হৃদয় ছুঁয়ে যায়… হোসেনপুরে সরকারি কোয়ার্টারে ছদ্মবেশে দু র্ধ র্ষ ডা কা তি, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে। যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা।

ভিডিও সংবাদ 👇👇

ইরানের তেল কেনায় চীনের রিফাইনারির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে
ইরানের তেল কেনায় চীনের রিফাইনারিতে মার্কিন নিষেধাজ্ঞা। ছবি: সংগৃহীত প্রভাতী বাংলাদেশ।

ইরান থেকে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য কেনার অভিযোগে চীনের হেংগলি পেট্রোকেমিক্যাল রিফাইনারির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৪ এপ্রিল) মার্কিন ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগের অভিযোগ, হেংগলি পেট্রোকেমিক্যাল ইরানি তেল বাণিজ্যের অন্যতম বড় ক্রেতা। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোটি কোটি ডলার মূল্যের তেল আমদানির অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে ইরানের ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহরের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ৪০টি শিপিং কোম্পানি ও জাহাজের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে ওএফএসি (OFAC)।

যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এক বিবৃতির মাধ্যমে এই নিষেধাজ্ঞাকে ‘একতরফা ও অবৈধ’ বলে অভিহিত করেছে। আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় ওয়াশিংটনের এমন রাজনৈতিক হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে এটি বন্ধের আহ্বান জানিয়েছে চীন। উল্লেখ্য, ওয়াশিংটন এর আগেও চীনের বেশ কিছু রিফাইনারির বিরুদ্ধে একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল। সেই তালিকায় শানডং শোগুয়াং লুকিং পেট্রোকেমিক্যাল, হেবেই সিনহাই কেমিক্যাল গ্রুপ এবং শানডং শেংসিং কেমিক্যালের মতো প্রতিষ্ঠানগুলোও রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট